advertisement

খড়্গপুরে বিজেপির বিরুদ্ধে বিজেপি...! একী বলে দিলেন দিলীপ? দিলেন '১ লাখ' ভোটের চ্যালেঞ্জ!

Last Updated:

Dilip Ghosh: চেনা জমি মেদিনীপুর এবং খড়গপুর। বরাবর সেই এলাকা থেকেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে স্বচ্ছন্দ্যবোধ করেছেন মেদিনীপুরের গোপীবল্লভপুরে বড় হয়ে ওঠা দিলীপ ঘোষ। বিজেপির ২০২৬-এর প্রার্থী হয়েই স্বমেজাজে দিলীপ ঘোষ। একের পর এক ছুঁড়লেন চ্যালেঞ্জ। বিপক্ষ কে? দিলেন বিস্ফোরক বাণী!

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
কলকাতা: মেদিনীপুরের গোপীবল্লভপুরে বড় হয়ে ওঠা দিলীপ ঘোষের চেনা জমি মেদিনীপুর এবং খড়গপুর। বরাবর সেই এলাকা থেকেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে স্বচ্ছন্দ্যবোধ করেছেন দিলীপ ঘোষ। ২০১৬ সালে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী জ্ঞান সিং সোহন পালকে পরাজিত করে আট হাজার এর বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। ২০১৯-এর লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে সংসদ নির্বাচিত হন তিনি।
২০২৬ এর বিধানসভা নির্বাচনে কেন্দ্রের তরফ থেকে প্রার্থী কেন্দ্র হিসেবে জানতে চাইলে দিলীপ ঘোষের প্রথম পছন্দ হিসেবে খড়্গপুরকেই জানান তিনি, এমনটাই বিশ্বস্ত সূত্রে খবর। শেষ মেশ প্রার্থী তালিকায় দেখা গেল খড়গপুর সদরেই দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফে।
advertisement
advertisement
প্রার্থী তালিকায় তাঁর নাম প্রত্যাশিত ছিল। একপ্রকার নিশ্চিত ছিলেন দিলীপ ঘোষ নিজেও। তাঁর কাছে জানতে চাওয়া হয় তাঁর আগামী লক্ষ্য কী? কত ভোটে তিনি জয়ী হতে পারবেন বলে আত্মবিশ্বাসী? নিউজ এইট্টিন বাংলার প্রশ্নের উত্তরে দিলীপ জানান, খড়গপুর তাঁর বরাবরের চেনা জায়গা এর আগে সেখান থেকেও তিনি প্রতিদ্বন্দিতা করেছেন, নির্বাচনে জয়ী হয়েছেন। তবে একইসঙ্গে তাঁর চ্যালেঞ্জ, “এবার খড়্গপুরে ঐতিহাসিকভাবে এক লাখ ভোটের ব্যবধানে জয়ী হওয়ার লড়াইয়ে তিনি ভোটের ময়দানে নামছেন। এছাড়াও তিনি বলেন দল দায়িত্ব দিয়েছে দলের মনে হয়েছে আমি যোগ্য তাই। সেই দায়িত্ব আমি নিশ্চয়ই পালন করব। বিজেপির প্রতিদ্বন্দ্বী বিজেপি নিজেই। রেকর্ড ভাঙা এবং রেকর্ড নতুন করে তৈরি করাই বিজেপির কাজ।”
advertisement
গত পাঁচ বছরে মেদিনীপুর কিংবা খড়্গপুরের দায়িত্বে না থাকলেও বারবার দিলীপ ঘোষকে দেখা গিয়েছে এলাকায় গিয়ে জনসংযোগ চা-চক্র কিংবা সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে। কখনও দেখা গিয়েছে নিজেই পুজোর অনুষ্ঠানে যোগ দিয়েছেন কখনও বা এলাকায় কর্মীদের সঙ্গে আড্ডায় মছেছেন। সবটা মিলিয়ে শক্ত জমি কতখানি অটুট রাখতে পেরেছেন দিলীপ ঘোষ খড়্গপুরের মাটিতে কিংবা গত ৫ বছরের রাজনৈতিক সমীকরণে কতখানি বদলে গিয়েছে, দিলীপ ঘোষের চেনা খড়গপুর তার উত্তর মিলবে আগামী চৌঠা মে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
খড়্গপুরে বিজেপির বিরুদ্ধে বিজেপি...! একী বলে দিলেন দিলীপ? দিলেন '১ লাখ' ভোটের চ্যালেঞ্জ!
Next Article
advertisement
Qatar: কাতারের জ্বালানি হাবে মিসাইল হামলা, ইরানি দূতাবাসের কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ
কাতারের জ্বালানি হাবে মিসাইল হামলা, ইরানি দূতাবাসের কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ
  • ইরানি দূতাবাসের কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ কাতারের

  • কাতারের ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের মিসাইল হামলার পরপরই এই পদক্ষেপ

  • হামলা বজায় থাকলে আরও কড়া পদক্ষেপ, হুঁশিয়ারি কাতারের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement