দলবদল করেছিলেন, ফের তৃণমূলে ফিরে টিকিট পেলেন একাধিক মুখ! কোন কেন্দ্রে কে দাঁড়াচ্ছেন? দেখুন তালিকা
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
BJP Return Candidates: দলবদল করে একসময় পেয়েছেন 'দলবদলু' তকমা! আবার ফিরেছেন তৃণমূলে। ২০২১ সালে বিধানসভা ভোটের আগে দল ছেড়ে যাওয়া সেইসব তৃণমূল কংগ্রেস নেতারা অনেকেই পরে বিধায়ক হয়ে বা না হয়ে পুনরায় ফিরে আসেন পুরনো দলে। এবার তাঁদের অনেকেরই কপালে সিকে ছিঁড়েছে! কে কে পেলেন তৃণমূলে যোগ দিয়ে ফের টিকিট?
কলকাতা: ২০২১ সালে বিধানসভা ভোটের আগে দল ছেড়ে দেন একাধিক তৃণমূল কংগ্রেস নেতা। ভোটে লড়ে জয় পেয়েছিলেন শুভেন্দু অধিকারী, বিশ্বজিত দাস, মিহির গোস্বামীর মতো হাতে গোনা কয়েকজন। পরে অবশ্য বিধায়ক হয়ে একাধিক জনের মতো পুনরায় ফিরে আসেন বিশ্বজিৎ দাস।
হেরে গিয়ে আবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে আসেন সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়রা। যাদের দলে ফেরত আসাকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বারবার বলেছে, গিয়েছিল প্রাইভেট জেটে, দিদির কাছে ফিরতে চেয়েছিল অটো চেপে। এই সব নেতাদের আবার ভোটে লড়ার সুযোগ দিল তৃণমূল কংগ্রেস।
advertisement
advertisement
বিশ্বজিৎ দাস, বিজেপি বিধায়ক হিসাবে যোগ দেন তৃণমূল কংগ্রেসে৷ তাঁকে লোকসভায় প্রার্থী করে তৃণমূল। ফলে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। পরে বিধানসভা উপনির্বাচনে তিনি লড়াই করেননি। এবার তাঁকে বনগাঁ উত্তর কেন্দ্র থেকে টিকিট দিল তৃণমূল কংগ্রেস।
advertisement
একই রকম ভাবে এবার বারাসাত আসন থেকে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় সব্যসাচী দত্ত। গত বিধানসভা ভোটে হেরে যান বিজেপির টিকিটে সুজিত বোসের কাছে। পরে তিনি যোগ দেন তৃণমূলে।
আবার ডেবরা আসন থেকে লড়াই করবেন রাজীব বন্দ্যোপাধ্যায়। চাটার্ড ফ্লাইটে বিজেপিতে গিয়ে যোগদান করেছিলেন। পরে ত্রিপুরায় গিয়ে অভিষেক বন্দোপাধ্যায়ের মঞ্চে যোগ দেন তৃণমূলে। গত তিন বছর সংগঠনের কাজ করছেন। ২০২১ সালে তিনি হেরে যান ডোমজুড় আসন থেকেই। যিনি হারিয়েছিলেন তিনি এবার টিকিট পাননি। এবার রাজীব ব্যানার্জিকে ডেবরা আসনে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 18, 2026 4:23 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
দলবদল করেছিলেন, ফের তৃণমূলে ফিরে টিকিট পেলেন একাধিক মুখ! কোন কেন্দ্রে কে দাঁড়াচ্ছেন? দেখুন তালিকা









