হুগলিতে যেন 'সুপার সাইক্লোন'...! তৃণমূলের প্রার্থী তালিকার ঝড়ে উড়ে গেল কোন কোন নাম? তালিকাটা একবার দেখুন!
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
TMC Candidate List 2026: একুশের নির্বাচনে লড়েছিলেন৷ তৃণমূলের টিকিটে জিতেওছিলেন৷ তা-ও ছাব্বিশের প্রার্থী তালিকায় জায়গা হল না তাঁদের৷ কেউ বাদ গেলেন দুর্নীতিতে নাম জড়ানোয়, কারও সঙ্গে বেড়েছিল দলের দূরত্ব, কারও আবার ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বড্ড বেশি আলোচনা৷ কারণ স্পষ্ট না হলেও তালিকাটা নেহাতই ছোট হল না৷ আর সেই ঝড়ের সবচেয়ে বড় আঘাত দেখা গেল জেলা হুগলিতে। তালিকাটা একবার দেখুন!
কলকাতা: কঠিন লড়াইয়ে তৃণমূলের ২০২১ সালে ভাল ফল হয়েছিল বিধানসভায়। একমাত্র আরামবাগ, খানাকুল, গোঘাট ও পুরশুড়া আসন হাতছাড়া হয় তৃণমূল কংগ্রেসের। তবে বাকি আসনের জয়ী বিধায়কদের অনেককেই এবার বদলে দিল তৃণমূল কংগ্রেস।
হুগলি জেলার তৃণমূলের অন্যতম পুরনো নেতা ছিলেন তপন দাশগুপ্ত। তাঁকে এবার টিকিট দিল না দল। সেখানে নিয়ে আসা হল আসন বদল করে বিদেশ বোসকে। দীর্ঘদিন ধরে শ্রীরামপুরের বিধায়ক ছিলেন চিকিৎসক সুদীপ্ত রায়। তাঁকে টিকিট দিল না তৃণমূল কংগ্রেস। সেখানে নিয়ে আসা হল নতুন মুখ তন্ময় ঘোষকে।
advertisement
advertisement
আবার চুচুঁড়া আসনে অসিত মজুমদারকে প্রার্থী করল না তৃণমূল। নানা সময়ে তাঁর বক্তব্য নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। এবার সেখানে নিয়ে আসা হল দেবাংশু ভট্টাচার্যকে। প্রাক্তন মন্ত্রী গোপাল দাস নাগের কন্যা, প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন সাংসদ রত্না দে নাগকেও প্রার্থী করল না দল। বয়সজনিত কারণে সম্ভবত তিনি প্রার্থী হলেন না। সেখানে আনা হল সমীর চক্রবর্তীকে।
advertisement
আবার গত বিধানসভায় জেতা বলাগড়ের মনোরঞ্জন ব্যাপারী। উত্তরপাড়ায় জেতা কাঞ্চন মল্লিককে টিকিট দিল না তৃণমূল কংগ্রেস। তবে এবারও টিকিট পেলেন অরিন্দম গুইন, ইন্দ্রনীল সেন, স্নেহাশিস চক্রবর্তী, অসীমা পাত্র, স্বাতী খন্দকার, রামেন্দু সিংহ রায়, বেচারাম মান্না ও করবী মান্না।
advertisement
প্রসঙ্গত, চমক এবার তৃণমূলের তালিকার পরতে পরতে! হিসেবে বলছে, ছাব্বিশের প্রার্থী তালিকায় মোট ৭৪ জন বিধায়ককে টিকিটই দিল না তৃণমূল৷ তালিকায় কাঞ্চন মল্লিকদের পাশাপাশি রইলেন চিরঞ্জিৎ চক্রবর্তী, পার্থ চট্টোপাধ্যায়ের মতো বড় বড় নাম৷ রয়েছে তপন দাশগুপ্ত, জোৎস্না মান্ডি, তাজমুল হোসেন, অসিত মজুমদার, মাণিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা, পরেশ পাল, স্বর্ণকমল সাহা, বিকাশ রায়চৌধুরী, বিবেক গুপ্তর মতো নামও৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 18, 2026 2:43 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
হুগলিতে যেন 'সুপার সাইক্লোন'...! তৃণমূলের প্রার্থী তালিকার ঝড়ে উড়ে গেল কোন কোন নাম? তালিকাটা একবার দেখুন!









