advertisement

কোথাও শো বাতিল, কোথাও অনেক দেরিতে শুরু হল সিনেমা ! ‘ধুরন্ধর ২’-র প্রিভিউ শো দেখতে এসে চরম হয়রানি দর্শকদের

Last Updated:

Chaos at Dhurandhar 2 Paid Previews: টিকিটের মূল্য অন্যান্য দিনের থেকে বেশ কিছুটা বেশি ছিল বুধবার। সেই টাকা দিয়েই দর্শকেরা অগ্রিম টিকিট বুকিং করেছিলেন ধুরন্ধর-২-র। তবে নির্দিষ্ট দিনে, বিকেল ৫টায় সকলেই সিনেমা হলে পৌঁছে দেখলেন, শো শুরু হয়নি।

‘ধুরন্ধর ২’-র প্রিভিউ শো দেখতে এসে চরম হয়রানি দর্শকদের
‘ধুরন্ধর ২’-র প্রিভিউ শো দেখতে এসে চরম হয়রানি দর্শকদের
মানস বসাক, কলকাতা: ‘ধুরন্ধর ২’ আজ, বৃহস্পতিবার ১৯ মার্চ মুক্তি পেয়েছে সর্বত্র। তবে আগেই ঘোষণা করা হয়েছিল যে ১৮ মার্চ থেকেই দেশের অধিকাংশ শহরের সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সেই ‘স্পেশ্যাল প্রিভিউ’ হিসেবে দেখা যাবে এই ছবিটি। সেইসমতো দর্শকরা অনেকেই বুধবারের সন্ধ্যা আর রাতের শো-র টিকিট কেটে রেখেছিলেন ৷ এই দিন ছবি দেখার জন্য আগে থেকে টিকিট কাটতে হবে, জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে দেখা যায় প্রযুক্তিগত কিছু সমস্যা। গোটা দেশের বিভিন্ন শহরের মতো সমস্যা দেখা দেয় কলকাতার বিভিন্ন মাল্টিপ্লেক্স এবং সিনেমা হলেও। এত টাকা দিয়ে সিনেমা দেখতে এসে স্বভাবতই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা ৷
কলকাতায় বুধবার স্বভূমি আইনক্সে যান্ত্রিক ত্রুটির কারণে এবং অতিরিক্ত টিকিট বুকিংয়ের ফলে সার্ভারে সমস্যা দেখা দেয় এবং প্রথম ক’টা শো চালু করা যায়নি। এই নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দেয়। শেষপর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। প্রিয়া সিনেমা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে শো শুরু হতে দেরি হয়েছে বলে জানা গিয়েছে। হল কর্তৃপক্ষ জানিয়েছে, যারা শো দেখতে পান নি তাদের টাকা ফেরত দেওয়া হবে অনলাইনে।
advertisement
advertisement
আইনক্স হাইল্যান্ড পার্কের ছবি
আইনক্স হাইল্যান্ড পার্কের ছবি
এই প্রসঙ্গে পরিচালক আদিত্য ধরও ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘এই সমস্যার জন্য আমরা সত্যিই ক্ষমাপ্রার্থী।’’ পাশাপাশি বৃহস্পতিবার থেকে পুরোদমে সমস্ত সিনেমা হলে ‘ধুরন্ধর ২’ দেখা যাবে ৷ এমনটাই আশ্বাস দিয়েছেন নির্মাতারা।
advertisement
এই ঘটনায় স্বভাবতই অসন্তোষ প্রকাশ করেছেন দর্শকরা। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর শেষ মুহূর্তে বাড়তি টাকা প্রিভিউ দিয়ে শো দেখতে এসে যথেষ্ট হতাশ হতে হয়েছে তাঁদের। তাই মুক্তির আগেই ছবি নিয়ে রীতিমতো ক্ষোভ দেখা দিয়েছে একশ্রেণির মনে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কোথাও শো বাতিল, কোথাও অনেক দেরিতে শুরু হল সিনেমা ! ‘ধুরন্ধর ২’-র প্রিভিউ শো দেখতে এসে চরম হয়রানি দর্শকদের
Next Article
advertisement
Qatar: কাতারের জ্বালানি হাবে মিসাইল হামলা, ইরানি দূতাবাসের কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ
কাতারের জ্বালানি হাবে মিসাইল হামলা, ইরানি দূতাবাসের কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ
  • ইরানি দূতাবাসের কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ কাতারের

  • কাতারের ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের মিসাইল হামলার পরপরই এই পদক্ষেপ

  • হামলা বজায় থাকলে আরও কড়া পদক্ষেপ, হুঁশিয়ারি কাতারের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement