advertisement

WB Assembly Election 2026: টিকিট পেতেই ভোট ময়দানে কোমর বেঁধে নামলেন রিনা টোপ্নো এক্কা! ফাঁসিদেওয়ায় তৃণমূল প্রার্থীর প্রচারে অভিনব চমক

Last Updated:
WB Assembly Election 2026: ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের রাজনীতিতে এখন শিরোনামে রিনা টোপ্নো এক্কা। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই ঘরে বসে না থেকে সোজা পৌঁছে গেলেন চা বাগানে। প্রচারে এনেছেন এক অভিনব চমক, যা নজর কাড়ছে গোটা উত্তরবঙ্গের।
1/5
ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করলেন তৃণমূল প্রার্থী রিনা টোপ্নো এক্কা। প্রচারের মূল কেন্দ্রে উঠে এল খড়িবাড়ির থানঝোড়া চা বাগান, যেখানে সরাসরি চা শ্রমিকদের সঙ্গে মিশে তাঁদের সমর্থন আদায়ে জোরকদমে নেমেছেন তিনি। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)

2/5
কখনও শ্রমিকদের প্রণাম করছেন, কখনও আবার হাত জোড় করে তাঁদের কাছে ভোটের আবেদন—সম্পূর্ণ ভিন্নধর্মী প্রচারে নজর কেড়েছেন রিনা। তাঁর সঙ্গে ছিলেন দার্জিলিং জেলা তৃণমূলের চেয়ারম্যান, আইএনটিটিইউসির জেলা সভাপতি এবং ফাঁসিদেওয়া বিধানসভার কোর্ডিনেটর।

3/5
প্রচারের ফাঁকেই রিনা টোপ্নো এক্কা সরাসরি আক্রমণ শানান বর্তমান বিজেপি বিধায়কের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, এলাকায় কোনও উন্নয়নমূলক কাজ হয়নি। অন্যদিকে মুখ্যমন্ত্রীর উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে গেছে বলেই দাবি তাঁর। এই কেন্দ্র থেকে বড় জয়ের লক্ষ্যে তিনি আশাবাদী।

4/5
এদিনের কর্মসূচিতে রাজনৈতিক চমকও দেখা যায়। সিপিআইএম থেকে প্রায় ১৫০ জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, যা এই আসনে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

5/5
সব মিলিয়ে, থানঝোড়া চা বাগান ঘিরে এখন তুঙ্গে নির্বাচনী উত্তাপ—আর সেই লড়াইয়ে শ্রমিকদের আস্থা জয় করাই হয়ে উঠেছে প্রধান লক্ষ্য। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)