advertisement

নজরে ১০২...! আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা? নওশাদ সিদ্দিকীদের জন্য কী থাকবে বড় 'আসন'? চোখ আলিমুদিনে!

Last Updated:

Left Front Candidate List: আইএসএফ-কে মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, মালদহ আসনে ছাড়বে কি বামেরা? ১০২ আসনের প্রার্থী তালিকা আজ ঘোষণা করতে পারে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। নওশাদ সিদ্দিকীদের জন্য কী থাকবে? নজরে আলিমুদ্দিন!

Rapid Read
বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা
বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা
কলকাতা: সোমবার আলিমুদ্দিনের সাংবাদিক বৈঠক করে রাজনৈতিক দলগুলির মধ্যে সবার আগে এক প্রস্থ প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সেদিনই ২৯৪ আসনে বামফ্রন্ট এবং সহযোগী দলগুলির লড়াইয়ের কথা জানিয়েছিলেন প্রবীণ সিপিআইএম নেতা। আর সেদিনই ১৯২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে বামফ্রন্ট।
একশো বিরানব্বই জনের তালিকা, যার মধ্যে সিপিআই(এম) ১৪০, ফরওয়ার্ড ব্লক-২১, আরএসপি-১৩,সিপিআই-১৬, এমএফবি-১, আরসিপিআই-১-এইভাবে আসন বণ্টন হয়েছে বলেই দেখা যায়। আজ বিকেল সাড়ে তিনটেতে আলিমুদ্দিন থেকে ফের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বাকি ১০২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন বলেই সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে।
advertisement
advertisement
ইতিমধ্যেই আইএসএফ-এর সঙ্গে বামেদের আসন সমঝোতার বিষয়ে ইতিবাচক আলোচনা এবং ফলাফল হয়েছে বলে জানিয়েছেন বিমান বসু কিংবা নওশাদ সিদ্দিকী দুজনেই। তবে বামেদের প্রকাশ করা প্রথম তালিকায় আইএসইএফ-কে একটি আসনেও প্রার্থী দেওয়ার কথা এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি।
তবে সূত্রের খবর আইএসএফের জন্য ৩০ থেকে ৩২ টি আসন ছাড়ার কথা ভেবেছে বামফ্রন্ট। উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদের বেশ কিছু আসন আইএসএফ দাবি করেছিল বলেই জানা যায়। এমনকি নওশাদ সিদ্দিকীর তরফ থেকে ফ্রন্ট চেয়ারম্যানকেও বলা হয় মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, মালদহ-সহ একাধিক আসনে গত পাঁচ বছরে আইএসএফএর শক্তি বৃদ্ধি হয়েছে। তাহলে সেখানে আইএসএফের প্রার্থী করা হলে লাভবান হতে পারে বামফ্রন্ট কিংবা আইএসএফ উভয়ই। আজকের প্রার্থী তালিকা ঘোষণার পরে সেই বিষয়ে স্পষ্ট হবে বলেই মনে করা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নজরে ১০২...! আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা? নওশাদ সিদ্দিকীদের জন্য কী থাকবে বড় 'আসন'? চোখ আলিমুদিনে!
Next Article
advertisement
নজরে ১০২...! আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা? নওশাদ সিদ্দিকীদের জন্য কী থাকবে বড় 'আসন'? চোখ আলিমুদিনে!
নজরে ১০২...! আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা? নওশাদ সিদ্দিকীদের জন্য কি থাকবে বড় 'আসন'?
  • আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা?

  • নওশাদ সিদ্দিকীদের জন্য কী থাকবে বড় 'আসন'? চোখ আলিমুদিনে!

  • নজরে ১০২ আসন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement