advertisement

বকখালির সৈকতে ড্রোন উদ্ধার ! চাঞ্চল্য অমরাবতী গ্রামে, মাছ ধরতে যাওয়ার পথে নজরে আসে ড্রোন

Last Updated: Mar 19, 2026, 10:26 IST

Drone in Bakkhali: সমুদ্র সৈকতে একটি বিশাল ড্রোন এসে পড়ল বকখালিতে। বুধবার দুপুরে পশ্চিম অমরাবতী গ্রামের কারগিল সমুদ্র সৈকতে ড্রোনটি দেখতে পান স্থানীয় মৎস্যজীবীরা। সূত্রের খবর, এ ধরনের ড্রোন সাধারণত বিমান প্রতিরক্ষা প্রশিক্ষণে ব্যবহার করা হয়। দ্রুতগতির, চালকবিহীন এই আকাশযানগুলি জেট ইঞ্জিনচালিত হয়ে থাকে এবং শত্রু বিমানের অনুকরণে ভারতীয় নৌবাহিনী ও অন্যান্য প্রতিরক্ষা বাহিনীর মহড়ায় ব্যবহৃত হয়। ভোটের মুখে দাঁতন, বকখালিতে ড্রোন উদ্ধারে স্বভাবতই রহস্য বাড়ছে। বুধবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ধানজমি এবং বকখালির ফ্রেজারগঞ্জের সমুদ্রতটে ড্রোন উদ্ধার হয়েছে। দাঁতনের ১ নম্বর ব্লকের শরশঙ্কা সংলগ্ন বকুলতলার কাজুচক এলাকায় ধানজমিতে পড়েছিল ড্রোনটি। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তদন্তে পুলিশ জানতে পারে ড্রোনটি ইন্ডিয়ান অয়েলের। সংস্থার পাইপলাইনের কাজ চলছিল। তার নজরদারির জন্যই ওটি ব্যবহার করা হয়েছিল।

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/পশ্চিমবঙ্গ/
বকখালির সৈকতে ড্রোন উদ্ধার ! চাঞ্চল্য অমরাবতী গ্রামে, মাছ ধরতে যাওয়ার পথে নজরে আসে ড্রোন
advertisement
advertisement