South 24 Parganas News: ইদের কেনাকাটা করতে যাওয়ার পথে অঘটন! চলন্ত ট্রেন থেকে পড়ে ক্ষতবিক্ষত যুবক, মগরাহাটে চাঞ্চল্য
- Published by:Aishwarya Purkait
Last Updated:
South 24 Parganas News: ইদের কেনাকাটা করতে যাওয়ার পথে বিপত্তি। মগরাহাটে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত যুবক। আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন যুবক।
মগরাহাট, দক্ষিণ ২৪ পরগনা, আনিশ উদ্দিন মোল্লা: সামনেই খুশির ইদ (EID 2026)। জোরকদমে চলছে কেনাকাটা। নতুন পোশাক, সাজসজ্জা, সিমাইয়ে ছেয়ে গিয়েছে বাজারহাট। ইদ উপলক্ষে কেনাকাটা করতে যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়লেন এক যুবক। চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন তিনি। আহত যুবকের নাম মোকাররম। তিনি ডায়মন্ড হারবারের বাসুলডাঙ্গা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে শিয়ালদহ-ডায়মন্ড হারবার লাইনের বাহিরপুয়া স্টেশন এলাকায়।
চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় যুবককে উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ তালাবন্ধ স্কুলের শৌচালয়ে আটকে খুদে পড়ুয়া, হুঁশ নেই শিক্ষকদের! কান্নাকাটির চোটে শোরগোল গঙ্গারামপুরে, ছুটে এলেন বিডিও
জানা যাচ্ছে, ওই যুবক ডায়মন্ড হারবার-শিয়ালদহ আপ লোকাল ট্রেন ধরে মগরাহাটে যাচ্ছিলেন ইদের কেনাকাটা করতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনের দরজার রড ধরে ঝুলে ঝুলে যাচ্ছিলেন মোকাররম। এমন সময়ে পোস্টে ধাক্কা লেগে পড়ে যায় যুবক। তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 19, 2026 10:31 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: ইদের কেনাকাটা করতে যাওয়ার পথে অঘটন! চলন্ত ট্রেন থেকে পড়ে ক্ষতবিক্ষত যুবক, মগরাহাটে চাঞ্চল্য








