Job News: চাকরিপ্রার্থীদের পোয়াবারো, পশ্চিম বর্ধমানে স্বাস্থ্য দফতরে নিয়োগ! প্রচুর টাকা বেতনে ১৮টি শূন্যপদ, আবেদনের শেষ তারিখ জানুন
- Published by:Nayan Ghosh
Last Updated:
West Bardhaman Job News: চাকরির বড় সুযোগ পশ্চিম বর্ধমান জেলায়। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে চাকরির সুযোগ। মোট ১৮ টি শূন্য পদে নিয়োগ করা হবে। দেওয়া হবে মোটা মাইনে। বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।
আসানসোল, পশ্চিম বর্ধমান: চাকরির বড় সুযোগ পশ্চিম বর্ধমান জেলায়। পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে চাকরির সুযোগ। মোট ১৮ টি শূন্য পদে নিয়োগ করা হবে। রয়েছে মোটা মাইনে পাওয়ার সুযোগ। ইতিমধ্যে এই মর্মে জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সেখানে সমস্ত পদ এবং যোগ্যতার মাপকাঠি স্পষ্টভাবে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী এই সমস্ত পডগুলির জন্য আবেদন করা যাবে মার্চ মাসের ২৬ তারিখ পর্যন্ত। রাজ্য স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন মূল্য জমা করতে হবে। সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের জন্য আবেদন মূল্য ৫০ টাকা। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
advertisement
advertisement
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তিভিত্তিক একাধিক কর্মী নিয়োগ করা হবে। উচ্চমাধ্যমিক পাশ করেও করা যাবে আবেদন। সঙ্গে ফার্মাসিস্ট এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় এই চুক্তিভিত্তিক নিয়োগগুলি করা হবে পশ্চিম বর্ধমান জেলায়। মেডিক্যাল অফিসার ইনচার্জ, নার্সিং ইনচার্জ, স্পেশালিস্ট, ল্যাব টেকনিশিয়ান, স্টোর অ্যাসিস্ট্যান্ট-এর মত পদগুলিতে নিয়োগ করা হবে।
advertisement
অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন
বেতন হতে পারে ১৮ হাজার থেকে শুরু করে সর্বাধিক ৮০ হাজার টাকা পর্যন্ত। বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। যা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তাই আপনিও যদি একটি নতুন চাকরির খোঁজ করছেন বা উল্লেখিত পদগুলির জন্য আপনার অভিজ্ঞতা, দক্ষতা এবং নির্দিষ্ট শিক্ষাযোগ্যতা থাকে, তাহলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি আবেদন করুন।
Location :
Asansol,Barddhaman,West Bengal
First Published :
Mar 17, 2026 10:18 PM IST










