advertisement

Wb Assembly Election 2026: ছিন্নমস্তা মন্দিরে পুজো দিয়ে প্রচার অভিযান শুরু আসানসোল উত্তরের বিজেপি প্রার্থীর, বৈঠক সারলেন দলের সহকর্মীদের সঙ্গে

Last Updated:

Wb Assembly Election 2026: আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন কৃষ্ণেন্দু মুখার্জি। প্রচারের প্রথম দিনেই তিনি পৌঁছে গিয়েছিলেন আসানসোলের রাধানগরে অবস্থিত ছিন্নমস্তা কালী মন্দিরে। তিনি দলের সহকর্মীদের সঙ্গে বৈঠকও করেন।

বিজেপি প্রার্থীর মন্দিরে পুজো দেওয়ার মুহূর্ত
বিজেপি প্রার্থীর মন্দিরে পুজো দেওয়ার মুহূর্ত
আসানসোল, পশ্চিম বর্ধমান: বিধানসভা নির্বাচন ২০২৬-এর নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যজুড়ে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক তৎপরতা। বিভিন্ন দল প্রার্থী ঘোষণা করে দ্রুত নিজেদের প্রচারযুদ্ধে নেমে পড়েছে। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন কৃষ্ণেন্দু মুখার্জি।
তিনি জেলা বিজেপির যথেষ্ট পরিচিত মুখ। মঙ্গলবার থেকে এই বিজেপি প্রার্থী শুরু করে দিয়েছেন প্রচার। প্রচারের প্রথম দিনেই তিনি একেবারে নিজের মতো করে নিজের কর্মসূচি শুরু করেন। প্রচারের প্রথম দিনেই তিনি পৌঁছে গিয়েছিলেন আসানসোলের রাধানগরে অবস্থিত ছিন্নমস্তা কালী মন্দিরে।
advertisement
advertisement
সেখানে গিয়ে তিনি দেবীর আশীর্বাদ নেন। রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে তিনি আধ্যাত্মিক শক্তির উপর ভরসা রেখেই প্রচার শুরু করেছেন বলে জানা গিয়েছে। তারপরে তিনি নিজের প্রচার শুরু করেন। এছাড়াও প্রচারে বেরিয়ে তিনি দলের সহকর্মীদের সঙ্গে বৈঠক করেন।
আরও পড়ুন: সেন্দ্রার আবহে গ্রামীন যুবক-যুবতীদের কর্মসংস্থানের নয়া দিশা, বন রক্ষায় মিলবে বেতন! বন্যপ্রাণ বাঁচাতে মরিয়া প্রশাসন 
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসানসোল উত্তর কেন্দ্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এখানে জয়লাভ করতে গেলে সংগঠন শক্তি ও জনসংযোগ, দুই-ই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই দিক থেকে কৃষ্ণেন্দু মুখার্জি শুরু থেকেই সেখানে সক্রিয় নজর রাখছেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের বড় অংশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Wb Assembly Election 2026: ছিন্নমস্তা মন্দিরে পুজো দিয়ে প্রচার অভিযান শুরু আসানসোল উত্তরের বিজেপি প্রার্থীর, বৈঠক সারলেন দলের সহকর্মীদের সঙ্গে
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
  • প্রতিবার তৃণমূলের প্রার্থী তালিকায় বিনোদন জগতের মানুষের উজ্জ্বল উপস্থিতি থাকে

  • তবে এবার সেভাবে নতুন কোনও 'টলিউড ফেস' উঠে এল না

  • বিনোদন জগতের যাঁরা যাঁরা টিকিট পেলেন তাঁরা কে কে, জানুন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement