advertisement

West Bengal Elections 2026: জোট জটে টালমাটাল বামফ্রন্ট! প্রার্থীতালিকা নিয়ে উষ্মা! বিমান বসুকে কড়া চিঠি ফব-এর

Last Updated:

ভোট ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বামেরা। আর তা ঘিরেই অসন্তোষ দানা বেঁধেছে বাম জোটের অন্দরেই! ভোটের আগে তা নিয়ে বেশ অস্বস্তিতে আলিমুদ্দিন

জোট জটে অস্বস্তিতে বামেরা
জোট জটে অস্বস্তিতে বামেরা
কলকাতা:  সোমবারেই প্রার্থীতালিকা প্রকাশ করেছে বামফ্রন্ট। আর এরমধ্যেই সেই তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাম জোট দল ফরওয়ার্ড ব্লক। এই প্রসঙ্গে ইতিমধ্যেই ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে কড়া চিঠি পাঠিয়েছে অল ইন্ডিয়া ফরওর্য়াড ব্লকের সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। ফ্রন্টে আলোচনার মতো শ্যামপুকুর কেন্দ্রে প্রার্থী ঘোষণা না করা। কয়েকটি বিধানসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের বদলে সিপিএমের প্রার্থী ঘোষণা করার অভিযোগ তুলেছেন নরেন।
২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৯২টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। শরীক দল ফরওয়ার্ড ব্লককে সঙ্গে নিয়ে এই আসনগুলিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। কিন্তু নরেনের অভিযোগ, দ্বিপাক্ষিক স্তরে ঠিক হয়েছিল তাদের ২২টি আসন ছাড়া হবে। সেই মতো তালিকা পাঠিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু আলোচনা মতো উত্তর কলকাতার শ্যামপুকুর বিধানসভায় প্রার্থী ঘোষণা করা হয়নি।
advertisement
নরেন চট্টোপাধ্যায় তাঁর চিঠিতে জানিয়েছেন, ২২টি কেন্দ্রের মধ্যে কোচবিহার উত্তর, সিতাই, জলপাইগুড়ি, হরিশচন্দ্রপুর (মালদহ), রানিনগর (মুর্শিদাবাদ), মধ্যমগ্রাম (উত্তর ২৪ পরগনা) ও গলসি এই ৭টি কেন্দ্রে প্রার্থীর নাম নিষ্পত্তি না হওয়ায় সেই আসনে প্রার্থীর নাম জানায়নি ফব। তাঁর অভিযোগ, একতরফা ভাবে কোচবিহার উত্তর, জলপাইগুড়ি, হরিশচন্দ্রপুর, গলসি কেন্দ্রে সিপিএম একতরফা ভাবে প্রার্থী ঘোষণা করেছে।
advertisement
advertisement
নরেন তাঁর চিঠিতে স্পষ্ট লিখেছেন, ‘এতে আমরা ক্ষুদ্ধ।’ নিজেদের আন্দোলনের কথা মনে করিয়ে তিনি লিখেছেন, ‘এই কেন্দ্রগুলিতে দীর্ঘ বাম আন্দোলনে ফরওয়ার্ড ব্লকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার নিরিখে কোনও ভাবেই উক্ত কেন্দ্রগুলি আমাদের পক্ষে ছাড়া সম্ভব নয়।’ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা বলেছেন তিনি।
এই চিঠি সামনে আসার পর স্পষ্ট বাম ঐক্যে ফাটল ধরেছে। ফ্রন্টের অন্দরেই প্রশ্ন, ভোটের আগেই জোটে যদি ‘জট’ দেখা যায় তাহলে কীভাবে লড়াই হবে! উল্লেখ্য, নির্বাচন কমিশন ভোট ঘোষণার পরই ১৯২টি আসনে প্রার্থী ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তারাই প্রথম প্রার্থী তালিকা সামনে আসে। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফ্রন্টের দেওয়ালে চিড়।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
West Bengal Elections 2026: জোট জটে টালমাটাল বামফ্রন্ট! প্রার্থীতালিকা নিয়ে উষ্মা! বিমান বসুকে কড়া চিঠি ফব-এর
Next Article
advertisement
Manirul Islam Warns TMC: '৪ মে বুঝিয়ে দেবো', টিকিট না পেয়েই নির্দল হয়ে লড়ার সিদ্ধান্ত! তৃণমূলকেই হুঁশিয়ারি ফরাক্কার বিধায়ক মণিরুলের
'৪ মে বুঝিয়ে দেবো', টিকিট না পেয়ে নির্দল হয়ে লড়ার সিদ্ধান্ত! তৃণমূলকেই হুঁশিয়ারি ফরাক্কার বিধায়ক মণিরুলের
  • মোট ৭৪ জন বিধায়ককে এবার টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস৷ যে বিধায়করা টিকিট পাননি তাঁদের মধ্যে অন্যতম ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷ টিকিট না পেয়েই ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল বিধায়ক৷ শুধু তাই নয়, তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবেও ভোটে লড়ার হুঁশিয়ারি দিয

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement