TMC Candidate List Update: '৪ মে বুঝিয়ে দেবো', টিকিট না পেয়েই নির্দল হয়ে লড়ার সিদ্ধান্ত! তৃণমূলকেই হুঁশিয়ারি ফরাক্কার বিধায়ক মণিরুলের
- Reported by:Pranab kumar Banerjee
- Published by:Debamoy Ghosh
Last Updated:
শুধু ফরাক্কা নয়, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ কেন্দ্রেও নির্দল প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মণিরুল ইসলাম৷
মোট ৭৪ জন বিধায়ককে এবার টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস৷ যে বিধায়করা টিকিট পাননি তাঁদের মধ্যে অন্যতম ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷ টিকিট না পেয়েই ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল বিধায়ক৷ শুধু তাই নয়, তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবেও ভোটে লড়ার হুঁশিয়ারি দিয়েছেন মণিরুল৷
ফরাক্কায় মণিরুল ইসলামের পরিবর্তে সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামকে প্রার্থী করেছে তৃণমূল৷ আর তাতেই বেজায় ক্ষুব্ধ মণিরুল৷ তৃণমূল বিধায়কের দাবি, তিনি চক্রান্তের শিকার৷ ফরাক্কার মানুষের সমর্থনও তাঁর দিকেই রয়েছে বলে দাবি করেছেন মণিরুল৷ তাই তিনি নির্দল প্রার্থী হিসেবেই ফরাক্কা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মণিরুল৷ শুধু তাই নয় সামশেরগঞ্জেও লড়াই হবে বলে নিজের দলকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷
advertisement
টিকিট না পেয়ে ক্ষুব্ধ মণিরুল বলেন, ‘সামশেরগঞ্জ থেকেও লড়াই হবে আর ফরাক্কা থেকেও লড়াই হবে৷ দু জায়গা থেকেই লড়াই হবে৷ এটা প্রতিবাদের একটা ভাষাও বলতে পারেন, রাস্তাও বলতে পারেন৷ মানুষ যে আমাদের পাশে আছে সেটা আমরা ৪ মে বুঝিয়ে দেব৷ শুধু দলের প্রতীক নয়, ব্যক্তিকে দেখেই যে মানুষের পাওয়া যায়, সেটা বুঝিয়ে দেবো৷ দু জায়গাতেই খেলা হবে৷’
advertisement
advertisement
প্রসঙ্গত, এ দিন বিধানসভা নির্বাচনে তৃণমূল যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে ৭৪ জন বিধায়ককে টিকিট দেওয়া হয়নি৷ যাঁরা টিকিট পাননি তাঁদের মধ্যে একাধিক বড় নামও রয়েছে৷ টিকিট না পাওয়া বিধায়কদের তালিকায় রয়েছেন চিরঞ্জিৎ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, অসিত মজুমদার, জীবনকৃষ্ণ সাহার মতো অনেকেই৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 17, 2026 9:48 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
TMC Candidate List Update: '৪ মে বুঝিয়ে দেবো', টিকিট না পেয়েই নির্দল হয়ে লড়ার সিদ্ধান্ত! তৃণমূলকেই হুঁশিয়ারি ফরাক্কার বিধায়ক মণিরুলের











