advertisement

AITMC Candidate List: ভোটের মুখে দল বদল করলেও প্রার্থী তালিকায় নেই প্রতীক উর! ‘জায়গা’ পেলেন কারা?

Last Updated:

দলবদল করা প্রার্থীদের মধ্যে কাদের কাদের জায়গা হল তৃণমূলের ছাব্বিশের প্রার্থী তালিকায়? জানুন নাম৷ মঙ্গলবার কালীঘাটের কার্যালয় থেকে তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশ করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷

দলবদলে প্রার্থী
দলবদলে প্রার্থী
কলকাতা: ফুল বদল করে পদ্ম থেকে ঘাসফুলে এসেছেন৷ টিকিটও পেয়েছেন৷ তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরে সামনে এল এমন অনেক নাম৷ তবে ভোট ঘোষণার ক’দিন আগেই যাঁর তৃণমূলে যোগ দেওয়া নিয়ে রীতিমতো ঝড় বয়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে সেই প্রতীকুর রহমানের নাম কিন্তু দেখা গেল না তৃণমূলের প্রার্থীদের লিস্টে৷
২০২৩ সালে ঠিক পঞ্চায়েত ভোটের মুখে পদ্মশিবির ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলবদল করলেও রাজনৈতিক কৌশলগত কারণে সেই সময় তাঁর হাতে তুলে দেওয়া হয়নি তৃণমূলের দলীয় পতাকা৷ সেই সুমন কাঞ্জিলালকে এবার তাঁর কেন্দ্র আলিপুরদুয়ারেই প্রার্থী করল তৃণমূল৷
advertisement
advertisement
অন্যদিকে, শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে তন্ময় ঘোষকে৷ দলবদলের ‘পুরস্কার’ পেয়ে বাঁকুড়ার কোতুলপুরে প্রার্থী হয়েছেন হরকালী প্রতিহার, হলদিয়ার তাপসী মণ্ডল৷ কংগ্রেস থেকে তৃণমূলে আসা বায়রন বিশ্বাসকে সাগরদিঘি থেকেই প্রার্থী করেছে তৃণমূল৷
দল বদল করেন, পরে লোকসভার প্রার্থী হিসাবে পদত্যাগ করেন কৃষ্ণ কল্যাণী। পরে উপনির্বাচনে জিতে তৃণমূলে আসেন৷ টিকিট দেওয়া হয়েছে তাঁকেও৷
advertisement
আরও পড়ুন: বাদ ৭৪ জন বিধায়ক! পার্থ, জীবনকৃষ্ণ থেকে কাঞ্চন- অনেক বড় নামকেই টিকিট দিল না তৃণমূল
অন্যদিকে, লোকসভায় হেরে যাওয়ার পরেও বনগাঁ উত্তর থেকে টিকিট দিল দল৷ তবে টিকিট পেলেন না মুকুটমণি অধিকারী৷
মঙ্গলবার বিকেল চারটে নাগাদ তৃণমূলের কালীঘাটের কার্যালয় থেকে ছাব্বিশের নির্বাচনের সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রথম পাতা নাম পড়ার পরে, বাকি প্রার্থী তালিকা পড়ে শোনান অভিষেক৷ নতুন-পুরনো, তরুণ-প্রবীণের ভারসাম্য রেখে তালিকা প্রস্তুত করা হয়েছে বলে দাবি করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
AITMC Candidate List: ভোটের মুখে দল বদল করলেও প্রার্থী তালিকায় নেই প্রতীক উর! ‘জায়গা’ পেলেন কারা?
Next Article
advertisement
TMC Candidate List Update: '৪ মে বুঝিয়ে দেবো', টিকিট না পেয়েই নির্দল হয়ে লড়ার সিদ্ধান্ত! তৃণমূলকেই হুঁশিয়ারি ফরাক্কার বিধায়ক মণিরুলের
'৪ মে বুঝিয়ে দেবো', টিকিট না পেয়ে নির্দল হয়ে লড়ার সিদ্ধান্ত! তৃণমূলকেই হুঁশিয়ারি ফরাক্কার বিধায়ক মণিরুলের
  • মোট ৭৪ জন বিধায়ককে এবার টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস৷ যে বিধায়করা টিকিট পাননি তাঁদের মধ্যে অন্যতম ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷ টিকিট না পেয়েই ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল বিধায়ক৷ শুধু তাই নয়, তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবেও ভোটে লড়ার হুঁশিয়ারি দিয

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement