advertisement

'শুধু কিছু নামের সমষ্টি নয়, বাংলার ভবিষ্যৎ'! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরে কী বললেন অভিষেক?

Last Updated:

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা প্রকাশের পর বলেন, এটি শুধু কিছু নামের সমষ্টি নয়, বরং বাংলার উন্নয়ন, অগ্রগতি ও মানুষের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। তিনি প্রত্যেক প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে তাঁদের উপর মানুষের আস্থা ও প্রত্যাশার গুরুত্বও তুলে ধরেন।

ছবিঃ ফেসবুক
ছবিঃ ফেসবুক
আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হল। মঙ্গলবার ২৯১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল। এর পরেই কালীঘাটের দলীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশের পর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের শুভেচ্ছা জানান।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ কালীঘাটের দলীয় কার্যালয় থেকে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হল। আমি দলের মনোনীত প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই তালিকা শুধু কিছু নামের সমষ্টি নয়, এটি আমাদের রাজ্যের ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার।”
advertisement
advertisement
তিনি আরও বলেন, “শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রাজ্যের অবকাঠামো উন্নয়ন-সহ প্রতিটি ক্ষেত্রেই মা-মাটি-মানুষের সরকার দৃঢ় অঙ্গীকারবদ্ধ।”
নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতৃত্বের উপর আস্থা প্রকাশ করে অভিষেকের মন্তব্য, “আমি বিশ্বাস করি, জননেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং মা-মাটি-মানুষের সরকারের অভূতপূর্ব উন্নয়নের জন্যই চতুর্থবার বাংলার জনগণ তৃণমূল কংগ্রেসকেই দু’হাত তুলে আশীর্বাদ করবেন।”
advertisement
একইসঙ্গে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “বঙ্গবাসীর একটি ভোট শুধু একটি সিদ্ধান্ত নয়, এটি বাংলার সংস্কৃতি রক্ষার লড়াইয়ের গণতান্ত্রিক জবাব এবং বাংলা-বিরোধী বিজেপির অপশক্তিকে বিনাশ করার জবাব।”
এ দিন কালীঘাটে নিজের বাসভবন থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রত্যাশিত ভাবেই তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছে একাধিক বড় নাম৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দার্জিলিংয়ের তিনটি আসনে তৃণমূল লড়ছে না৷ ওই তিনটি আসনে লড়বে অনীত থাপার দল৷ তাদের সঙ্গে জোট করেছে তৃণমূল৷ ওই তিনটি আসন বাদ দিয়ে ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে শাসক দল৷
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে বিধায়করা টিকিট পাননি, তাঁদের অন্য ভাবে কাজে লাগাবে দল৷ ভবানীপুরে প্রার্থী হচ্ছেন মমতা৷  বেলেঘাটা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন কুণাল ঘোষ৷ পুরনো কেন্দ্র থেকেই টিকিট পাচ্ছেন মন্ত্রী জাভেদ আলি খান, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, বেচারাম মান্না, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো মন্ত্রীরা৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
'শুধু কিছু নামের সমষ্টি নয়, বাংলার ভবিষ্যৎ'! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরে কী বললেন অভিষেক?
Next Article
advertisement
TMC Candidate List Update: '৪ মে বুঝিয়ে দেবো', টিকিট না পেয়েই নির্দল হয়ে লড়ার সিদ্ধান্ত! তৃণমূলকেই হুঁশিয়ারি ফরাক্কার বিধায়ক মণিরুলের
'৪ মে বুঝিয়ে দেবো', টিকিট না পেয়ে নির্দল হয়ে লড়ার সিদ্ধান্ত! তৃণমূলকেই হুঁশিয়ারি ফরাক্কার বিধায়ক মণিরুলের
  • মোট ৭৪ জন বিধায়ককে এবার টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস৷ যে বিধায়করা টিকিট পাননি তাঁদের মধ্যে অন্যতম ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷ টিকিট না পেয়েই ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল বিধায়ক৷ শুধু তাই নয়, তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবেও ভোটে লড়ার হুঁশিয়ারি দিয

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement