advertisement

Siliguri News: ভোটের আবহে সরগরম রাজ্য! শিলিগুড়ি পুলিশের অ্যাকশনে হোটেল থেকে পাকড়াও ৪ ভিন রাজ্যের দুষ্কৃতী, উদ্ধার বিপুল টাকা

Last Updated:

Siliguri News: নির্বাচনের আবহে ভিন রাজ্যের চার দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ৮৪ হাজার ৫০০ টাকা এবং ১০টির বেশি এটিএম কার্ড।

শিলিগুড়ি থানার
শিলিগুড়ি থানার
শিলিগুড়ি, পার্থপ্রতিম সরকার: রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজ্য জুড়ে চলছে ভোটের তোড়জোড়। একে একে প্রার্থীদের নাম ঘোষণা করছে রাজনৈতিক দলগুলো। ভোটের আবহে রাজ্যে বাড়ছে ভিন রাজ্যের দুষ্কৃতীদের আনাগোনা ও অপরাধমূলক কাজকর্ম। এরই মাঝে ভিন রাজ্যের চার দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ।
শিলিগুড়ির স্পেশাল অপারেশন গ্রুপ এবং শিলিগুড়ি থানার পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে ৪ ভিন রাজ্যের দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ৮৪ হাজার ৫০০ টাকা এবং ১০টির বেশি এটিএম কার্ড।
আরও পড়ুনঃ ক্ষুদ্র ঋণের ফাঁদ থেকে মুক্তির নতুন পথ! কাটোয়ায় চালু মহিলা ক্রেডিট সোসাইটি, কী কী সুবিধা মিলবে জানুন
সোমবার শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের মধ্যে সংযোগকারী হিলকার্ট রোডের একটি হোটেলে ঘাঁটি গাড়ে ওই দুষ্কৃতীর দল। হোটেলের ঘরে ঢোকার পর থেকে আর বের হয়নি তারা। আর তাতেই সন্দেহ হয় হোটেল কর্মীদের। তারা খবর দেয় পুলিশে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সন্ধ্যার রসনা তৃপ্তির সেরা গন্তব্য! বালুরঘাটের বিতর্কিত ফুড প্লাজার উদ্বোধন কবে? অপেক্ষায় শহরবাসী
পুলিশ হোটেলে পৌঁছে চার যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। প্রাথমিক জেরায় তাদের কথাবার্তায় অসঙ্গতি মেলোয় আর সময় নষ্ট না করে পুলিশ গ্রেফতার করে। তদন্তে জানা যায়, ধৃতরা বিহারের চম্পারনের বাসিন্দা। তবে কী উদ্দেশ্যে তারা এই রাজ্যে এসেছিল তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। তদন্ত করে দেখছে শিলিগুড়ি থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Siliguri News: ভোটের আবহে সরগরম রাজ্য! শিলিগুড়ি পুলিশের অ্যাকশনে হোটেল থেকে পাকড়াও ৪ ভিন রাজ্যের দুষ্কৃতী, উদ্ধার বিপুল টাকা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement