TMC Candidate List: রাসবিহারী থেকেই লড়বেন দেবাশিস কুমার, তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী কে? জানেন..
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Satabdi Adhikary
Last Updated:
একুশের নির্বাচনে রাসবিহারী থেকে প্রার্থী করা হয়েছে দেবাশিস কুমারকে৷ একুশের নির্বাচনে এই কেন্দ্র থেকেই তৃণমূল প্রার্থী হিসাবে জয়লাভ করেছিলেন তিনি৷
কলকাতা: একজন একবার সংসদের উচ্চকক্ষের মনোনীত সদস্য হন, তারপর হঠাৎ করেই নেমে পড়েন নির্বাচনী ময়দানে৷ সেখানে হারের পরে ফের ফিরে যান সংসদে, মনোনীত প্রার্থী হিসাবে৷ একুশের হারের পরে ফের ছাব্বিশে নিজের ভাগ্যপরীক্ষা করতে চলেছেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত৷ যদিও বিপক্ষে যিনি রয়েছেন, রাজনীতিকেরা বলেন শহুরে রাজনীতিতে তাঁর মতো দুঁদে নেতা খুব কমই রয়েছে৷ তিনি হচ্ছেন দেবাশিস কুমার৷
মঙ্গলবার তৃণমূলের প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী কলকাতার রাসবিহারী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেবাশিস কুমার৷ একুশের আগে এই কেন্দ্রের বিধায়ক ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়৷ একুশে রাসবিহারী থেকে প্রার্থী করা হয় দেবাশিস কুমারকে৷ তিনি জয়ীও হন৷ বর্তমানে তিনি এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক৷
আরও পড়ুন: বাদ ৭৪ জন বিধায়ক! পার্থ, জীবনকৃষ্ণ থেকে কাঞ্চন- অনেক বড় নামকেই টিকিট দিল না তৃণমূল
অন্যদিকে, কলকাতা পুরসভার ৮৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও তিনি৷ সামলান মেয়র পারিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব৷ সাংগঠনিক দিক থেকে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তিনি৷
advertisement
advertisement
এই দেবাশিস কুমারের বিরুদ্ধে রাসবিহারী কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে স্বপন দাশগুপ্তকে৷ ২০১৬ সালের এপ্রিলে রাজ্যসভার মনোনীত সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন স্বপন। কিন্তু, একুশের বিধানসভা নির্বাচনে তাঁর নাম তারকেশ্বরের প্রার্থী হিসাবে ঘোষণা করে বিজেপি৷ যা নিয়ে বিতর্কও তৈরি হয়৷ অভিযোগ ওঠে সংবিধানের নিয়মভঙ্গের৷ অভিযোগ ছিল, সংবিধানের দশম তফসিলে বলা রয়েছে, রাজ্যসভার কোনও মনোনীত সদস্য শপথগ্রহণ করার ৬ মাস পর যদি কোনও রাজনৈতিক দলে যোগ দেন, তা হলে তাঁর সাংসদ পদ বাতিল হওয়ার কথা।
advertisement
বিতর্ক হতেই সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন স্বপন। কিন্তু, নির্বাচনী পর্বে জিততে পারেননি৷ হুগলির বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়ের কাছে হেরে যান তিনি৷ তবে নির্বাচনী ফলপ্রকাশের এক মাসের মধ্যেই অবশ্য ফের উচ্চকক্ষের মনোনীত সদস্য হন তিনি৷
advertisement
এবারে হুগলির তারকেশ্বর নয়, খাস কলকাতার রাসবিহারী কেন্দ্রে দেবাশিস কুমারের বিরুদ্ধে স্বপন দাশগুপ্তকে প্রার্থী করেছে বিজেপি৷ ভোটের পাল্লা কার দিকে বেশি ঝুঁকবে, তা অবশ্য জানা যাবে ফলপ্রকাশের পরেই৷
Location :
West Bengal
First Published :
Mar 17, 2026 8:05 PM IST









