West Bengal Election 2026: বরানগরে ফের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়! সজল ঘোষকে গুরুত্ব দিতে নারাজ!
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
বরানগরে তৃণমূলের প্রার্থী হয়েছেন সায়ন্তিকা বিপক্ষে বিজেপির সজল ঘোষ। তাঁকে নিয়ে কী বললেন তিনি?
কলকাতা: ২০২৪ এর উপ নির্বাচনে বরানগরে প্রার্থী হয়ে বিধায়ক হয়েছিলেন অভিনেতা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। স্বল্প সময়ে সব কাজ পুরো করতে পারেননি তবে দল তাঁর ওপর বিশ্বাস রেখেছে তাই বরানগরে ফের তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বরানগরে সায়ন্তিকার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির সজল ঘোষ। তবে সজল ঘোষকে গুরুত্ব দিতে নারাজ সায়ন্তিকা। তিনি বলেন যে তাকে প্রথমবার বিজেপির তরফ থেকে বলা হয়েছিল সায়ন্তিকা না অ্যাকোয়াটিকা। তবে আক্রমণের পথের সায়ন্তিকা হাঁটবেন না। সজল বিশ্বাস এর প্রতি তাঁর একটাই মন্তব্য ‘চৌবাচ্চার ব্যাঙ লাফায় বেশি’। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগও উড়িয়ে দিলেন সায়ন্তিকা। এবারের নির্বাচনেও সায়ন্তিকার মূল হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা। আর উন্নয়নের উপর ভর করে তিনি এবারও ভোটের বৈতরণী পার হবেন বলে আশাবাদী।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 17, 2026 11:04 PM IST











