advertisement

IIT Kharagpur: ৯৮০০ প্রতিযোগীর মধ্যে...! গণিতের বিশ্বমঞ্চে আইআইটি খড়গপুরের পড়ুয়ার অসাধারণ কৃতিত্ব, অবাক করছে সকলকে

Last Updated:

IIT Kharagpur: আইআইটি খড়গপুর বরাবরই মেধার খনি। তবে এবার গণিতের আঙিনায় যা ঘটল, তা এক কথায় অভাবনীয়। বিশ্বের বাঘা বাঘা গণিতজ্ঞদের টেক্কা দিয়ে অনন্য সম্মান ছিনিয়ে আনলেন খড়গপুরের এক পড়ুয়া। তাঁর এই অবিশ্বাস্য লড়াইয়ের গল্প নিয়ে আমাদের এই প্রতিবেদন।

ডিরেক্টরের সঙ্গে অর্চিষ্মান নন্দী 
ডিরেক্টরের সঙ্গে অর্চিষ্মান নন্দী 
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: শুধু দেশ নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বমঞ্চে নিজেদের নাম উজ্জ্বল করেছে আইআইটি খড়গপুর। আইআইটির একাধিক কৃতি প্রাক্তনী বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। নিজেদের প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন কর্পোরেটেও নিজেদের কৃতিত্ব তুলে ধরেছেন তারা। তবে এবার বিশ্বমঞ্চে বড় সাফল্য অর্জন করলেন অর্চিষ্মান নন্দী, যিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি খড়গপুরের কৃতি ছাত্র। তিনি ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ (IYMC) প্রতিযোগিতায় অসাধারণ কৃতিত্ব দেখিয়ে বিশ্বের শীর্ষ ১ শতাংশ প্রতিযোগীর মধ্যে জায়গা করে নিয়েছেন।
প্রায় ৯,৮০০ জন প্রতিযোগীর মধ্যে নিজের অসাধারণ মেধা, বিশ্লেষণী ক্ষমতা এবং কঠোর পরিশ্রমের জোরে অর্চিষ্মান অর্জন করেছেন ‘গোল্ড অনার’। এই আন্তর্জাতিক প্রতিযোগিতা বিশ্বজুড়ে তরুণদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ বাড়ান এবং তাদের সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করার জন্য বিশেষভাবে পরিচিত। বিভিন্ন দেশের প্রতিযোগীরা এতে অংশ নেওয়ায় প্রতিযোগিতার মান অত্যন্ত উচ্চ এবং চ্যালেঞ্জিং।
advertisement
advertisement
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বটি ছিল একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইন পরীক্ষা, যেখানে অংশগ্রহণকারীদের দ্রুত ও সঠিকভাবে কঠিন গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। এই কঠিন ধাপ সফলভাবে অতিক্রম করে অর্চিষ্মান তাঁর অসাধারণ প্রতিভা ও দক্ষতার প্রমাণ দিয়েছেন। তাঁর এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং আইআইটি খড়গপুরের গৌরবও বহুগুণ বাড়িয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানান হয়েছে, এই সাফল্য শিক্ষার্থীদের নিষ্ঠা, অধ্যবসায় এবং নতুন কিছু শেখার আগ্রহেরই প্রতিফলন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অর্চিষ্মানের এই কৃতিত্ব অন্যান্য ছাত্রছাত্রীদের কাছেও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছে আইআইটি খড়গপুর। সব মিলিয়ে, আন্তর্জাতিক স্তরে এই সাফল্য প্রমাণ করে যে সঠিক দিকনির্দেশনা, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে বিশ্বমঞ্চেও নিজেদের প্রতিষ্ঠিত করা সম্ভব।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
IIT Kharagpur: ৯৮০০ প্রতিযোগীর মধ্যে...! গণিতের বিশ্বমঞ্চে আইআইটি খড়গপুরের পড়ুয়ার অসাধারণ কৃতিত্ব, অবাক করছে সকলকে
Next Article
advertisement
Indore Fire News: বাড়িতে ইভি গাড়ির চার্জ দিতে গিয়ে জ্যান্ত পুড়ে মৃত্যু ৭ জনের! ভোররাতে ভয়ঙ্কর দুর্ঘটনা
বাড়িতে ইভি গাড়ির চার্জ দিতে গিয়ে জ্যান্ত পুড়ে মৃত্যু ৭ জনের! ভোররাতে ভয়ঙ্কর দুর্ঘটনা
  • বাড়ির বাইরে পার্ক করা ইলেকট্রিক গাড়িটি চার্জে ছিল, শর্ট সার্কিট হয়, আগুন লাগে

  • আগুন ছড়িয়ে পড়ে, ঘরের ভিতর সিলিন্ডার বিস্ফোরণ হয়

  • কিছু বুঝে ওঠার আগে ঘুমের মধ্যে ৭ জন জীবন্ত পুড়ে মারা যান,৩ জন গুরুতর জখম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement