Money Making Tips: বাড়িতে বসেই মাসিক আয় ১৫ হাজার! সংসার সামলে কীভাবে সেলাইয়ের গুণ বদলে দিচ্ছে মেদিনীপুরের মহিলাদের জীবন? জানুন
- Reported by:Ranjan Chanda
- Published by:Madhab Das
Last Updated:
West Medinipur Money Making Tips: বেলদার তাজপুরের পায়েল শ্যামল প্রমাণ করে দিয়েছেন যে অদম্য ইচ্ছা থাকলে সংসারের কাজের পাশাপাশি সমাজকেও বদলানো যায়। গ্রামের একাধিক মহিলাকে টেলারিং এবং ফ্যাশন ডিজাইনের নানা কৌশল হাতে-কলমে শিখিয়ে তাঁদের স্বনির্ভর করে তুলতে পেরে তিনি খুশি।
বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তুলতে এক অনন্য উদ্যোগ নিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বাসিন্দা পায়েল শ্যামল। নিজের সংসারের কাজ সামলে প্রতিদিন একাধিক গ্রামীণ মহিলা ও গৃহবধূদের হাতে-কলমে শিখিয়ে দিচ্ছেন টেলারিং ও ফ্যাশন ডিজাইনের নানা কৌশল। বর্তমান সময়ে ফ্যাশন ডিজাইনিং বা ফ্যাশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে গেলে যেখানে ১০ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়, সেখানে পায়েলের উদ্যোগে খুবই সামান্য খরচে গ্রামীণ এলাকার মহিলারা শিখে নিচ্ছেন বিভিন্ন ধরনের জামাকাপড় তৈরির কৌশল। ব্লাউজ, কুর্তি, ছেলে-মেয়েদের বিভিন্ন পোশাক—সব ধরনের আধুনিক ও ফ্যাশনেবল ড্রেস তৈরি করতে পারছেন তাঁরা।
এই প্রশিক্ষণের ফলে শুধু দক্ষতা অর্জনই নয়, আর্থিক স্বনির্ভরতার দিকেও এগিয়ে যাচ্ছেন গ্রামের মহিলারা। বাড়িতে বসেই অর্ডার নিয়ে পোশাক তৈরি করে প্রতি মাসে গড়ে প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত আয় করছেন অনেকেই। ফলে সংসারের খরচ চালানোর পাশাপাশি নিজেরাও অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠছেন।
advertisement
advertisement
পায়েল শ্যামল জানান, ছোট থেকেই তিনি সেলাইয়ের কাজের প্রতি আগ্রহী ছিলেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আজ তিনি অন্য মহিলাদের প্রশিক্ষণ দিচ্ছেন। তাঁর মতে, ‘মহিলারা যদি নিজের পায়ে দাঁড়াতে পারেন, তাহলে পরিবারের অবস্থাও বদলাবে।’
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এই উদ্যোগে উপকৃত মহিলারা জানিয়েছেন, আগে তাঁরা শুধুমাত্র গৃহস্থালির কাজেই সীমাবদ্ধ ছিলেন। এখন নিজেরাই কাজ শিখে রোজগার করছেন, ফলে আত্মবিশ্বাসও অনেক বেড়েছে। গ্রামীণ এলাকায় এমন উদ্যোগ শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, সামাজিক পরিবর্তনেরও বার্তা দিচ্ছে। পায়েল শ্যামলের এই প্রচেষ্টা আজ অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠেছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Mar 17, 2026 3:18 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: বাড়িতে বসেই মাসিক আয় ১৫ হাজার! সংসার সামলে কীভাবে সেলাইয়ের গুণ বদলে দিচ্ছে মেদিনীপুরের মহিলাদের জীবন? জানুন









