advertisement

Weight Loss Tips: আড়াই মাসে প্রায় ৭ কেজি ওজন কমালেন দম্পতি, ডাক্তারের বলে দেওয়া এই টিপসেই বাজিমাত! জানুন

Last Updated:

Weight Loss Tips: কোনও 'ক্র্যাশ ডায়েট' নয়, বরং এমন একটি টেকসই খাদ্যাভ্যাসেই ওজন কমবে হুড়মুড়িয়ে। রইল চিকিৎসকের সেরা সব টিপস...

ওজন কমানোর উপায়
ওজন কমানোর উপায়
কোলাপুর: ওজন কমানো কোনও ম্যাজিক ট্রিক নয়– যা শিখে নিয়ে হঠাৎই ফিট হয়ে যাওয়া যায়। এটি একটি দীর্ঘ ও কঠিন যাত্রা, যেখানে দরকার ধৈর্য, মানসিক শক্তি, ইচ্ছাশক্তি এবং নিয়মিততা। তবে এই পথ অনেকটাই সহজ হয়ে যায়, যখন সঙ্গীও একই লক্ষ্য নিয়ে পাশে থাকেন এবং একসঙ্গে ফিটনেস যাত্রায় নামেন।
মহারাষ্ট্রের কোলহাপুরের চিকিৎসক Dr Sayajirao Gaikwad সম্প্রতি এমনই এক দম্পতির গল্প শেয়ার করেছেন, যারা একসঙ্গে ওজন কমানোর লক্ষ্য নিয়ে তাঁর কাছে আসেন। এই দম্পতি শুধুমাত্র বাড়ির রান্না করা খাবার খেয়েই আড়াই মাসে প্রায় ৭ কেজি করে ওজন কমাতে সক্ষম হন। দম্পতির অভিজ্ঞতা অনুযায়ী, স্বামীর ওজন ৭১ কেজি থেকে কমে ৬৪ কেজিতে নেমে আসে, আর স্ত্রীর ওজন ৮২ কেজি থেকে ৭৫ কেজিতে পৌঁছায়। শুধু ওজনই নয়, স্বামীর শরীরের ফোলা ভাব, LDL কোলেস্টেরলের মাত্রা এবং পেটের মেদ উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয়েছে।
advertisement
আরও পড়ুন: কসবায় এবার নতুন মুখ দিপু, প্রার্থী হতে চাইছেন না শতরূপ ঘোষ! কেন? নিজের সঙ্গে তুলনা টেনে জবাব বিমান বসুর
চিকিৎসকের কথায়, এটি কোনও ‘ক্র্যাশ ডায়েট’ নয়, বরং এমন একটি টেকসই খাদ্যাভ্যাস যা সহজেই দৈনন্দিন জীবনে মেনে চলা যায়। এরপর এই দম্পতির অগ্রগতির রিপোর্ট শেয়ার করে ডাঃ গায়কোয়াড় এমন সাতটি গুরুত্বপূর্ণ ধাপের কথা উল্লেখ করেছেন, যেগুলি মেনে চলেই তারা ৭৬ দিনে ৭ কেজি ওজন কমাতে সক্ষম হয়েছেন। ওজন কমানোর এই যাত্রায় Dr Sayajirao Gaikwad দম্পতিকে যে নির্দিষ্ট নিয়মগুলি মেনে চলতে বলেছিলেন, সেগুলিই মূলত তাঁদের সাফল্যের চাবিকাঠি হয়ে ওঠে। আসুন দেখে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ ধাপগুলি–
advertisement
advertisement
advertisement
দিনে ২টি নির্দিষ্ট মিল (Structured Meals)
বিশেষজ্ঞের পরামর্শ ছিল দিনে মাত্র দু’বার নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া এবং সেই রুটিন মেনে চলা। মাঝেমধ্যে বারবার স্ন্যাকস খাওয়া সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে বলা হয়, কারণ অতিরিক্ত স্ন্যাকিং অনেক ক্ষেত্রেই ওজন বৃদ্ধির অন্যতম কারণ।
প্রোটিনকে অগ্রাধিকার দিন
প্রতিটি মিলেই প্রোটিন থাকা জরুরি বলে জানান বিশেষজ্ঞ। ডায়েটে ডিম, ডাল, দই এবং পনির অন্তর্ভুক্ত করতে বলা হয়, যা ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
advertisement
রিফাইন্ড কার্বোহাইড্রেট সম্পূর্ণ বাদ
খাদ্যতালিকা থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয় রিফাইন্ড কার্বোহাইড্রেট। মিষ্টি, চিনি এবং বেকারি জাতীয় খাবার খাওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা ছিল।
ফাইবারসমৃদ্ধ সবজি যোগ করুন
প্রতিদিনের খাবারে ফাইবারসমৃদ্ধ সবজি রাখা বাধ্যতামূলক ছিল। এটি পেট ভরতি রাখতে সাহায্য করে এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও কার্যকর।
advertisement
এই সহজ কিন্তু নিয়মিতভাবে মেনে চলা অভ্যাসগুলিই ধীরে ধীরে দম্পতির ওজন কমাতে বড় ভূমিকা নিয়েছে। ওজন কমানোর এই পরিকল্পনায় আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলতে বলেন Dr Sayajirao Gaikwad–
প্রসেসড খাবার থেকে দূরে থাকুন
বার্গার, পিজা, সামোসার মতো খাবার যতই মুখরোচক হোক না কেন, এগুলি মূলত প্রসেসড ফুড। ওজন কমাতে গেলে এই ধরনের খাবার এড়িয়ে চলাই শ্রেয় বলে মত বিশেষজ্ঞদের। তাই দম্পতিকে শুধুমাত্র বাড়িতে রান্না করা খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় এবং আল্ট্রা-প্রসেসড ফুড সম্পূর্ণভাবে বাদ দিতে বলা হয়।
advertisement
প্রতিদিন ৩০-৪০ মিনিট হাঁটা জরুরি
শুধু স্বাস্থ্যকর খাবার খেলেই হবে না, শারীরিকভাবে সক্রিয় থাকাও সমান গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞের মতে, নিয়মিত শরীরচর্চা না করলে ওজন কমানো কঠিন। তাই দম্পতিকে প্রতিদিন অন্তত ৩০-৪০ মিনিট হাঁটার নির্দেশ দেওয়া হয়, বিশেষ করে খাবারের পর হাঁটা অভ্যাস করতে বলা হয়। এই নিয়মগুলি মেনে চলার ফলেই ধীরে ধীরে তাঁদের ওজন কমতে শুরু করে এবং সামগ্রিক স্বাস্থ্যেও ইতিবাচক পরিবর্তন দেখা যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weight Loss Tips: আড়াই মাসে প্রায় ৭ কেজি ওজন কমালেন দম্পতি, ডাক্তারের বলে দেওয়া এই টিপসেই বাজিমাত! জানুন
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
  • প্রতিবার তৃণমূলের প্রার্থী তালিকায় বিনোদন জগতের মানুষের উজ্জ্বল উপস্থিতি থাকে

  • তবে এবার সেভাবে নতুন কোনও 'টলিউড ফেস' উঠে এল না

  • বিনোদন জগতের যাঁরা যাঁরা টিকিট পেলেন তাঁরা কে কে, জানুন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement