advertisement

IIT Kharagpur: চাষিদের মুখে ফুটবে হাসি! AI প্রযুক্তি বদলে দিতে পারে চাষবাসের ধরন, আইআইটি খড়গপুর-MCAER বড় চুক্তিতে খুলল নতুন দিগন্ত

Last Updated:

IIT Kharagpur: ভারতীয় কৃষিতে আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ ঘটাতে বড় পদক্ষেপ নিল আইআইটি খড়গপুর। মহারাষ্ট্র কাউন্সিল অফ এগ্রিকালচারাল এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর সঙ্গে যৌথ উদ্যোগে শুরু হতে চলেছে বিশেষ প্রকল্প।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি আইআইটি খড়গপুর এবং মহারাষ্ট্র কাউন্সিল অফ এগ্রিকালচার এডুকেশন অ্যান্ড রিসার্চ মৌ সাক্ষর 
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি আইআইটি খড়গপুর এবং মহারাষ্ট্র কাউন্সিল অফ এগ্রিকালচার এডুকেশন অ্যান্ড রিসার্চ মৌ সাক্ষর 
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি আইআইটি খড়গপুর এবং মহারাষ্ট্র কাউন্সিল অফ এগ্রিকালচার এডুকেশন অ্যান্ড রিসার্চ। সম্প্রতি দুই সংস্থার মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে, যার লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে কৃষির উন্নয়ন সাধন।
বর্তমানে জলবায়ু পরিবর্তন, উৎপাদন কমে যাওয়া এবং প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতার মতো নানা সমস্যার মুখে পড়েছে কৃষিক্ষেত্র। এর পরিস্থিতিতে AI প্রযুক্তির সাহায্যে আরও উন্নত, টেকসই ও কার্যকর কৃষি ব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। AI for Agricultural Research Network (AI4ARN)-এর আওতায় এই যৌথ উদ্যোগে কৃষি ও প্রযুক্তির মধ্যে সমন্বয় ঘটান হবে। এর মাধ্যমে গবেষণা আরও শক্তিশালী করা, নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহ দেওয়া এবং মাঠ পর্যায়ে ব্যবহারযোগ্য প্রযুক্তি তৈরি করার উপর জোর দেওয়া হবে। পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠান, শিল্পসংস্থা ও স্টার্টআপগুলির মধ্যে সহযোগিতাও বাড়ান হবে।
advertisement
advertisement
এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন অঞ্চলের কৃষকদের প্রয়োজন অনুযায়ী AI-ভিত্তিক সমাধান তৈরি করা হবে, যাতে তারা সহজেই আধুনিক প্রযুক্তির সুবিধা নিতে পারেন। এতে কৃষকদের উৎপাদন বাড়বে এবং চাষ আরও লাভজনক হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আইআইটি খড়গপুরের একাধিক অধ্যাপক এই চুক্তিতে অংশ নেন, যা দেখায় যে কৃষি ও প্রযুক্তিকে একসঙ্গে কাজে লাগানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানটি কতটা গুরুত্ব দিচ্ছে। সব মিলিয়ে, এই উদ্যোগ ভারতের কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিতে পারে এবং ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
IIT Kharagpur: চাষিদের মুখে ফুটবে হাসি! AI প্রযুক্তি বদলে দিতে পারে চাষবাসের ধরন, আইআইটি খড়গপুর-MCAER বড় চুক্তিতে খুলল নতুন দিগন্ত
Next Article
advertisement
সৌদি, কাতার ও তুরস্কের চাপে সংঘাতে বিরতি, ঈদ উপলক্ষে যুদ্ধবিরতি ঘোষণা আফগানিস্তান ও পাকিস্তানের
সৌদি, কাতার ও তুরস্কের চাপে সংঘাতে বিরতি, ঈদ উপলক্ষে যুদ্ধবিরতি ঘোষণা আফগানিস্তান ও পাকিস্তানের
  • ঈদ উপলক্ষে যুদ্ধবিরতি ঘোষণা আফগানিস্তান ও পাকিস্তানের

  • ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা আফগানিস্তান ও পাকিস্তানের

  • সৌদি, কাতার ও তুরস্কের চাপে সংঘাতে বিরতি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement