advertisement

North 24 Parganas News: মিনাখাঁয় ফেরিঘাটের দখল নিয়ে দুই গোষ্ঠীর লড়াই, বিপাকে হাজার হাজার নিত্যযাত্রী! অফিস পৌঁছতে পারলেন না অনেকে

Last Updated:

North 24 Parganas News: ব্যস্ত সময়ে মিনাখাঁয় দীর্ঘক্ষণ বন্ধ থাকল ফেরিঘাট। কোনও আগাম নোটিশ ছাড়া হাঠৎ পরিষেবা বন্ধ থাকায় গন্তব্যে পৌঁছতে পারলেন না না। অনেক যাত্রী অফিস যেতে পারলেন না। যা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

পরিষেবা বন্ধ, ফেরিঘাটের অপেক্ষারত যাত্রীরা 
পরিষেবা বন্ধ, ফেরিঘাটের অপেক্ষারত যাত্রীরা 
মিনাখাঁ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় মালঞ্চ বাছড়া ফেরিঘাটে হঠাৎ করেই দীর্ঘক্ষণ নৌকা চলাচল বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তির শিকার হলেন সাধারণ মানুষ। কয়েক ঘণ্টা ধরে ফেরি পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ থাকায় এপার-ওপার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়।
ফলে কাজের উদ্দেশ্যে বের হওয়া মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীদের মধ্যে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একাধিক গ্রামের মানুষের জন্য এই মালঞ্চ বাছড়া ফেরিঘাটই একমাত্র যাতায়াতের ভরসা। শুধু গ্রামবাসী নয়, বহু মানুষ প্রতিদিন এই ফেরিঘাট ব্যবহার করে মালঞ্চ ও কলকাতার দিকে কর্মসূত্রে যাতায়াত করেন।
advertisement
advertisement
হঠাৎ পরিষেবা বন্ধ হয়ে পড়ায় কর্মস্থলে পৌঁছতে না পেরে বিপাকে পড়েন বহু মানুষ। এলাকাবাসীদের অভিযোগ, পূর্বঘোষণা ছাড়াই নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয়, যার ফলে চরম অসুবিধার সম্মুখীন হতে হয় সকলকে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও কোনও সুরাহা না হওয়ায় ক্ষোভ বাড়তে থাকে যাত্রীদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মিনাখাঁ থানার পুলিশ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ প্রশাসন এবং মালঞ্চ লোটাস ক্লাবের সদস্যদের যৌথ উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং পরবর্তীতে ফের নৌকা চলাচল স্বাভাবিক হয়। সূত্রের খবর, ফেরিঘাটের নিয়ন্ত্রণ বা দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে মতবিরোধের জেরেই এই অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। যদিও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত স্বাভাবিক হলেও ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে স্থায়ী সমাধানের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: মিনাখাঁয় ফেরিঘাটের দখল নিয়ে দুই গোষ্ঠীর লড়াই, বিপাকে হাজার হাজার নিত্যযাত্রী! অফিস পৌঁছতে পারলেন না অনেকে
Next Article
advertisement
সৌদি, কাতার ও তুরস্কের চাপে সংঘাতে বিরতি, ঈদ উপলক্ষে যুদ্ধবিরতি ঘোষণা আফগানিস্তান ও পাকিস্তানের
সৌদি, কাতার ও তুরস্কের চাপে সংঘাতে বিরতি, ঈদ উপলক্ষে যুদ্ধবিরতি ঘোষণা আফগানিস্তান ও পাকিস্তানের
  • ঈদ উপলক্ষে যুদ্ধবিরতি ঘোষণা আফগানিস্তান ও পাকিস্তানের

  • ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা আফগানিস্তান ও পাকিস্তানের

  • সৌদি, কাতার ও তুরস্কের চাপে সংঘাতে বিরতি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement