advertisement

সৌদি, কাতার ও তুরস্কের চাপে সংঘাতে বিরতি, ইদ উপলক্ষে যুদ্ধবিরতি ঘোষণা আফগানিস্তান ও পাকিস্তানের

Last Updated:

সামনেই ঈদ! সেই উপলক্ষ্যে ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করল পাকিস্তান ও আফগানিস্তান। পাকিস্তান ও আফগানিস্তান বুধবার সংঘর্ষে একটি “অস্থায়ী বিরতি” ঘোষণা করেছে। সোমবার ২ হাজার শয্যাবিশিষ্ট কাবুলের ওমিদ মাদকাসক্তি চিকিৎসা হাসপাতালে বিমান হামলা হয়। তিন সপ্তাহের ধরা চলা যুদ্ধে এই একটি হামলাতেই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।

Rapid Read
Afghan Red Crescent Society volunteers load coffins into ambulances after offering funeral prayers for victims of a Pakistani air strike on a drug rehabilitation centre, during a mass burial ceremony at the Badam Bagh Hilltop in Kabul on Wednesday. (Image: AFP)
Afghan Red Crescent Society volunteers load coffins into ambulances after offering funeral prayers for victims of a Pakistani air strike on a drug rehabilitation centre, during a mass burial ceremony at the Badam Bagh Hilltop in Kabul on Wednesday. (Image: AFP)
ইসলামাবাদ: আফগানিস্তানের বিরুদ্ধে হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা করল পাকিস্তান। সহমত আফগানিস্তানও। মুসলিমদের পবিত্র মাস রমজান শেষ হওয়ার উপলক্ষে পাকিস্তান ও আফগানিস্তান বুধবার সংঘর্ষে একটি “অস্থায়ী বিরতি” ঘোষণা করেছে।
সরকারি মুখপাত্র জাবিউল্লাহ জানান, সৌদি আরব, কাতার এবং তুরস্কের অনুরোধে কাবুল ‘অন্যায়ের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক অভিযান’-এ সাময়িকভাবে বিরতি দিচ্ছে। এএফপি জানিয়েছে, পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আত্তাউল্লাহ তারার বলেছেন, পবিত্র রমজানের সমাপ্তি উপলক্ষে ‘ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ’ সৌদি আরব, কাতার এবং তুরস্কের অনুরোধে এই বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার থেকে শুরু করে সোমবার মধ্যরাত পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য এই সাময়িক বিরতি কার্যকর থাকবে। বুধবার রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক মাধ্যমে বলেন, বুধবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত থাকবে। তবে তারার এও বলেছেন, যদি কোনও সীমান্তপারের হামলা, ড্রোন হামলা বা পাকিস্তানের ভিতর কোনও সন্ত্রাসী ঘটনা ঘটে, তবে আফগানিস্তানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অবিলম্বে ফের জোরদারভাবে শুরু হবে।
advertisement
advertisement
আফগানিস্তান থেকে সীমান্তপারে গুলিবর্ষণ এবং একটি সামরিক চেকপোস্টে হামলার ঘটনায় কমপক্ষে আটজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং ১৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার গুলাম খান সীমান্ত চৌকিতে। সিএনএন-নিউজ১৮ সূত্রে জানা গিয়েছে, ভারী গুলিবর্ষণ চলছিল, পাকিস্তানি সেনারাও পাল্টা জবাব দিচ্ছিল।
এদিকে বুধবার আফগানিস্তানের তালেবান সরকারও পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। সোমবার ২ হাজার শয্যাবিশিষ্ট কাবুলের ওমিদ মাদকাসক্তি চিকিৎসা হাসপাতালে বিমান হামলা হয়। তিন সপ্তাহের ধরা চলা যুদ্ধে এই একটি হামলাতেই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
সৌদি, কাতার ও তুরস্কের চাপে সংঘাতে বিরতি, ইদ উপলক্ষে যুদ্ধবিরতি ঘোষণা আফগানিস্তান ও পাকিস্তানের
Next Article
advertisement
Qatar: কাতারের জ্বালানি হাবে মিসাইল হামলা, ইরানি দূতাবাসের কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ
কাতারের জ্বালানি হাবে মিসাইল হামলা, ইরানি দূতাবাসের কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ
  • ইরানি দূতাবাসের কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ কাতারের

  • কাতারের ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের মিসাইল হামলার পরপরই এই পদক্ষেপ

  • হামলা বজায় থাকলে আরও কড়া পদক্ষেপ, হুঁশিয়ারি কাতারের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement