TRENDING:

Cooch Behar News: ১৮ বছরে হাল ধরেছিলেন ৪০ বছর পেরিয়ে আজও নদী পারপারের বড় ভরসা ‘ঘাটিয়াল’ অমৃত

Last Updated:

নদী পারাপার করিয়েই ৪০ বছর পার! এই মাঝির জীবন কাহিনী অবাক করবে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#কোচবিহার: নদী পারাপার করেই ৪০ বছর পার! ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। কোচবিহারের ২ নং কালীঘাট এলাকার অমৃত দাস নামের খেয়া পারাপারের মাঝির জীবন এক অবাক করা কাহিনী বলে যায়। বছর ১৮ থেকে তার এই খেয়া পারাপারের জীবন শুরু তাঁর। তারপর আর বিশ্রাম মেলেনি এই কাজ থেকে। বর্তমানে তার বয়স ৬১ বছর। এখনও পর্যন্ত বহু মানুষকে নদী পারাপার করিয়ে উপকার করছেন তিনি। নেন যৎসামান্য মূল্য। মাত্র ১০ টাকায় সাইকেল-বাইক থেকে শুরু করে মানুষ সকলকেই পারাপার করান তিনি। বহু দিন ধরে এই খেয়া পারাপার করারফলে এলাকার মানুষদের কাছে তিনি পরিচিত ঘাটিয়াল নামেই।
advertisement

নদীর পাড়ে দাঁড়িয়ে ঘাটিয়াল বলে ডাক দিলেই অন্য পাড় থেকে নৌকা নিয়ে হাজির তিনি। মুখে পান খাওয়া লাল দাঁতের একটা চওড়া হাসি। তবে কোন রাগ নয়, অভিমান নয়। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা সব মরশুমে তার একই ভূমিকা। প্রশ্ন করতেই অমৃত দাস বললেন, "জীবনের প্রায় ৪০টা বছর এভাবেই মানুষকে নদী পারাপার করিয়েই চলে গেছে। আর যেই কদিন বাঁচব এভাবেই বাঁচতে চাই।’’

advertisement

আরও পড়ুন -  ব্রেন ক্যান্সারে ভুগছিলেন, ছেলেবেলা বাংলায় কাটানো অভিনেত্রীর দলজিতের লড়াই শেষ

তবে সংসারে তার স্ত্রী গত হয়েছেন বহুদিন আগেই। একমাত্র মেয়ের বিয়ে দিয়েছেন এই নদী পারাপার করিয়েই। বর্তমানে একার সংসার তাঁর। তাই খুব একটা অসুবিধা হয় না সারাদিন এই কাজ করতে।

View More

আরও পড়ুন -  এবার কী স্তন দিয়ে মোবাইল চার্জ করছেন! উরফি জাভেদের গলায় লাগানো ইউএসবি, বুকে দুটি মোবাইল

advertisement

তোর্সা পাড়ের এক বাসিন্দা জানান, "দীর্ঘ দিন ধরেই এই মাঝি নদী পারাপার করছেন এখানে। একটা সময় আমার বাবাকে দেখতাম ওনার নৌকা করেই নদী পারাপার করতে। বর্তমানে আমিও করি। তবে এখনও পর্যন্ত তিনি একইরকম রয়ে গিয়েছেন। কখনও ওনার নৌকা বন্ধ থাকতে দেখিনা। সকাল ৭টা থেকে শুরু করে সন্ধে পর্যন্ত তার এই নৌকা দিয়ে মানুষেরা পারাপার করেন এখানে। আমাদের খুব সুবিধা হয়। কারণ, ঘুঘুমারি ব্রিজ দিয়ে চলাচল করতে হলে অনেকটা ঘুরে চলাচল করতে হয় আমাদের। এই নৌকা দিয়ে পারাপার করলে সেই সময় অনেকটাই কম লাগে।"

advertisement

তবে বর্তমানে এই নৌকাই একমাত্র সংসার কোচবিহারের এই ২ নং কালীঘাট এলাকার খেয়া পারাপারের মাঝি অমৃত দাসের।

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন চমক মন্দারমণিতে! এবার সমুদ্রতটে গিয়ে আর ফিরে আসতে ইচ্ছে করবেন না
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: ১৮ বছরে হাল ধরেছিলেন ৪০ বছর পেরিয়ে আজও নদী পারপারের বড় ভরসা ‘ঘাটিয়াল’ অমৃত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল