TRENDING:

Cooch Behar Viswakarma Puja: সামনেই বিশ্বকর্মা পুজো, শেষ মুহূর্তের কর্মব্যস্ততা মৃৎশিল্পীদের

Last Updated:

আর মাত্র কয়েকটা দিন বাকি বিশ্বকর্মা পুজোর। আর মূলত সে কারণেই দারুণ কর্মব্যস্ততা চলছে কোচবিহার কুমোরটুলিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার : আর মাত্র কয়েকটা দিন বাকি বিশ্বকর্মা পুজোর। আর মূলত সে কারণেই দারুণ কর্মব্যস্ততা চলছে কোচবিহার কুমোরটুলিতে। শেষ মুহূর্তে প্রস্তুতি করতে দিন-রাত্রি এক করে নাওয়া খাওয়া ভুলে কাজ করে চলেছেন প্রতিমা শিল্পীরা। দীর্ঘ দুই বছর করোনা কাল অতিক্রম করার পর এ বছর পুজো অনেকটাই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণেই কিছুটা হলেও আশার আলো দেখতে পেয়েছেন প্রতিমা শিল্পীরা। কোচবিহার কুমোরটুলি এক প্রতিমা শিল্পী পুলক পাল বলেন, \"দীর্ঘ দু'বছর বাদে এ বছর বিশ্বকর্মা পুজো কিছুটা হলেও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরাও সেই আশায় দিন গুনে চলেছি। এ বছর অনেক মূর্তির অর্ডার হয়ে গিয়েছে। আরো কিছু হবে, আশা করছি। এবার কিছুটা হলেও লাভের মুখ দেখতে পারব। তাহলে আর্থিক দুরবস্থা কিছুটা হলেও কাটবে।\"
advertisement

 

 

কোচবিহার জেলা শহরের প্রায় মাঝেই অবস্থিত কোচবিহার শহরের কুমোরটুলি। আর এখন থেকেই কোচবিহারের শহরের প্রায় সমস্ত জায়গার ঠাকুরের মূর্তি তৈরি হয়। বিগত দুই বছর খুব একটা লাভ হয়নি এই প্রতিমা শিল্পীদের। তাই এই কারণেই মূলত এই বছর করোনা প্রভাব কিছুটা কম থাকায় আশায় বুক বাঁধতে শুরু করেছেন তারা।

advertisement

View More

আরও পড়ুনঃ সরকারি বাসের কন্ডাক্টরকে মারধর ঘিরে তীব্র চাঞ্চল্য কোচবিহারে

 

 

তবে মাঝে মাঝে বৃষ্টিতে কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। প্রতিমা শিল্পী সুজিত পাল বলেন, \"দীর্ঘ দুই বছর আমরা যে ক্ষতির সম্মুখীন হয়েছি। তার থেকে বের হয়ে আসতে আমাদের বেশ অনেকটা সময় লাগবে। তবে এই বছর যদি সব কিছু ভালো ভাবে চলে তাহলে আমরা কিছুটা হলেও আগের ছন্দে ফিরে আসতে পারব।

advertisement

আরও পড়ুনঃ সামনে পুজো, বিপদ এড়াতে সীমান্তের শহর দিনহাটায় টহল পুলিশের

 

 

যারা বিগত দু'বছর বিশ্বকর্মা পুজো করতে পারেননি। তারাও এবার আনন্দের সাথে বিশ্বকর্মা পুজোয় মেতে উঠবেন। এমনটাই প্রত্যাশা রয়েছে।\" তবে আসন্ন বিশ্বকর্মা পুজোর প্রস্তুতির জেরে রীতিমত দারুন কর্মব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটছে কোচবিহারের কুমোরটুলির প্রতিমা শিল্পীদের।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar Viswakarma Puja: সামনেই বিশ্বকর্মা পুজো, শেষ মুহূর্তের কর্মব্যস্ততা মৃৎশিল্পীদের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল