advertisement

Cooch Behar News: টাকা ফেরত চাইতে গিয়ে লাঠিপেটা জুটল ব্যবসায়ীর কপালে, অভিযোগের তির বিজেপি নেতার দিকে! প্রতিবাদে পথে নামল তৃণমূল

Last Updated:

Cooch Behar News: জমি কেনাবেচা নিয়ে প্রতারণার অভিযোগ, টাকা ফেরত চাইতে গিয়ে প্রকাশ্যে জুটল মারধর। ব্যবসায়ী চিকিৎসাধীন হালপাতালে। অভিযোগের তির বিজেপি নেতার দিকে। মিছিল করে প্রতিবাদ তৃণমূলের।

তৃণমূলের প্রতিবাদ মিছিল
তৃণমূলের প্রতিবাদ মিছিল
তুফানগঞ্জ, কোচবিহার, শুভঙ্কর সাহা: জমি কেনাবেচা নিয়ে প্রতারণার অভিযোগ। সেই টাকা ফেরত চাইতে গিয়ে মারধর জুটল ব্যবসায়ীর কপালে। অভিযোগের তির স্থানীয় এক বিজেপি নেতার দিকে। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধর করার অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, টাকা ফেরত চাইতে গিয়েই ব্যবসায়ীর কপালে জুটেছে মারধর। তাঁকে লাঠিপেটা করা হয়েছে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় আক্রান্ত ব্যবসায়ী সহ তাঁর দুই সঙ্গী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ উঠেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকার এক বিজেপি নেতা এই হামলা চালিয়েছেন।
আরও পড়ুন: আত্মরক্ষার ছলে শুরু, আজ কাঁথির দুই বোনের ‘মারকুটে’ মেজাজে এল জোড়া স্বর্ণপদক! ক্যারাটে মঞ্চে কাঁথির জয়জয়কার
প্রকাশ্য বাজারে বাঁশ ও লাঠি নিয়ে মারধরের দৃশ্য সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে ইতিমধ্যে। শুক্রবার বিকেলে তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের চামটা এলাকায় ঘটনাটি ঘটেছে। বিষয়টি জানাজানি হতেই বিজেপি নেতার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। রীতিমতো মিছিল করে প্রতিবাদ করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: এই জায়গা বর্ধমান মহারাজের তৈরি ‘তাজমহল’, উপহার দিয়েছিলেন স্ত্রীকে! রয়েছে থাকা-খাওয়ার রাজকীয় আয়োজন, এক ফোনেই করুন বুকিং
বিজেপি নেতার গুন্ডামির অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন শাসক দলের নেতা-কর্মীরা। অন্যদিকে, আক্রান্ত ব্যবসায়ী নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন। গোটা ঘটনার বিস্তারিত জানিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: টাকা ফেরত চাইতে গিয়ে লাঠিপেটা জুটল ব্যবসায়ীর কপালে, অভিযোগের তির বিজেপি নেতার দিকে! প্রতিবাদে পথে নামল তৃণমূল
Next Article
advertisement
Mamata Banerjee: 'আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে!' তাঁর পরিবারেও SIR-এর কোপ, জানালেন মমতা
'আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে!' তাঁর পরিবারেও SIR-এর কোপ, জানালেন মমতা
  • এসআইআর-এ তাঁর বাড়ির অনেকের নামই বাদ গিয়েছে৷ শনিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement