advertisement

Karate Talent: আত্মরক্ষার ছলে শুরু, আজ কাঁথির দুই বোনের ‘মারকুটে’ মেজাজে এল জোড়া স্বর্ণপদক! ক্যারাটে মঞ্চে কাঁথির জয়জয়কার

Last Updated:

East Medinipur Karate Talent: বাবার অনুপ্রেরণায় শুরু হয়েছিল যাত্রা। তারপর একে একে সাফল্যের সিঁড়িতে উঠে আসা। ইন্দো-নেপাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কাঁথির দুই বোনের সোনা জয়। খুদেদের প্রতিভা দেখে অবাক সকলে।

+
দুই

দুই বোন মন্দিরা ও জয়ত্রি

কাঁথি, মদন মাইতি: কাঁথির দুই বোনের প্রতিভা দেখলে থমকে যাবেন আপনি। ক্যারাটে মঞ্চে রাজ্য সেরা তারা। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির মন্দিরা রানা ও জয়ত্রি রানা দুই বোন। তাদের ক্যারাটে প্রতিভা রাজ্যের সমস্ত প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার আসনে বসিয়েছে। সম্প্রতি হলদিয়ায় আয়োজিত ইন্দো-নেপাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে তারা প্রথম স্থান অধিকার করে।
কঠিন প্রতিযোগিতার মধ্যেও ছিল আত্মবিশ্বাস। প্রতিটি রাউন্ডে ছিল টানটান লড়াই। শেষ পর্যন্ত সোনার পদক জিতে নেয় দুই বোন। কাঁথির নাম উজ্জ্বল করে তারা ফিরেছে বাড়িতে। মন্দিরা রানার বয়স মাত্র ১৪ বছর। সে কাঁথি ব্রহ্ম গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। ছোটবেলা থেকেই খেলাধুলায় আগ্রহ ছিল তার। অন্যদিকে জয়ত্রি রানার বয়স মাত্র পাঁচ বছর। সে কাঁথির একটি বেসরকারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। এত কম বয়সে তার আত্মবিশ্বাস সকলকে অবাক করেছে।
advertisement
আরও পড়ুন: এই জায়গা বর্ধমান মহারাজের তৈরি ‘তাজমহল’, উপহার দিয়েছিলেন স্ত্রীকে! রয়েছে থাকা-খাওয়ার রাজকীয় আয়োজন, এক ফোনেই করুন বুকিং
বড় বোনের সঙ্গে তাল মিলিয়ে সেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। গত দু’বছর ধরে কাঁথির একটি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রে তারা ক্যারাটে শেখে। বাবা জয়শংকর রানা অনুপ্রেরণায় শুরু হয়েছিল এই যাত্রা। প্রথমে আত্মরক্ষার উদ্দেশ্যেই ভর্তি করা হয়। ধীরে ধীরে তাদের দক্ষতা বাড়তে থাকে। নিয়মিত অনুশীলন আর কঠোর পরিশ্রমই তাদের শক্তি। জেলার বিভিন্ন প্রান্তে তারা অংশ নিয়েছে। কলকাতার প্রতিযোগিতাতেও নিজেদের প্রমাণ করেছে তারা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেখানে বিচারকদেরও নজর কেড়েছে তাদের পারফরম্যান্স। দুই বোনের প্রশিক্ষক শেখ আকবর (গোপাল) বলেন, “এই দুই মেয়ের মধ্যে অসাধারণ সম্ভাবনা রয়েছে। সঠিক দিশা পেলে তারা দেশের সেরা হতে পারবে। বর্তমানে তাদের আরও উন্নত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ক্যারাটে আজকের দিনে মেয়েদের আত্মরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”কাঁথির এই দুই কন্যা এখন জেলার গর্ব। রাজ্যসেরা হওয়ার পর তাদের লক্ষ্য আরও বড়। ভবিষ্যতে রাজ্যের হয়ে জাতীয় মঞ্চে লড়াই করতে চায় তারা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Karate Talent: আত্মরক্ষার ছলে শুরু, আজ কাঁথির দুই বোনের ‘মারকুটে’ মেজাজে এল জোড়া স্বর্ণপদক! ক্যারাটে মঞ্চে কাঁথির জয়জয়কার
Next Article
advertisement
Kolkata Airport Bomb Scare: কলকাতা বিমানবন্দরে বিমানে বোমাতঙ্ক ! একটা চিরকূটেই ছড়াল আতঙ্ক, নামিয়ে আনা হল যাত্রীদের
কলকাতা বিমানবন্দরে বিমানে বোমাতঙ্ক ! একটা চিরকূটেই ছড়াল আতঙ্ক, নামিয়ে আনা হল যাত্রীদের
  • কলকাতা বিমানবন্দরে বিমানে বোমাতঙ্ক !

  • একটা চিরকূটেই ছড়াল আতঙ্ক

  • প্লেন থেকে নামিয়ে আনা হল যাত্রীদের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement