advertisement

Business Idea: পুরুলিয়ার গৃহবধূর তাক লাগানো বিজনেস আইডিয়া! ঘরে বসে বানাচ্ছেন ব্যাপক চাহিদার এই জিনিস, লুফে নিচ্ছেন ক্রেতারা

Last Updated:

Business Idea: ঘরে বসেও স্বাবলম্বী হওয়া সম্ভব! মাটি, কাগজ, কাপড় ও বিভিন্ন রঙেই আয়ের দিশা খুঁজে নিয়েছেন পুরুলিয়ার গৃহবধূ মালা সূত্রধর। তাঁর উদ্যোগ অনেকের কাছেই হতে পারে অনুপ্রেরণা।

+
পুরুলিয়ার

পুরুলিয়ার গৃহবধূর সাঁওতালি মুখোশের ব্যবসা

পুরুলিয়া, শান্তনু দাসঃ পুরুলিয়া জেলার রঘুনাথপুরের সেনেড়া এলাকায় এক গ্রামীণ গৃহবধূর অভিনব ব্যবসার আইডিয়া। তাঁর হাতে একদিকে যেমন নতুনভাবে জীবন্ত হয়ে উঠছে সাঁওতালি আদিবাসী সংস্কৃতির অনন্য শিল্প মুখোশ। তেমনই এই সামগ্রী বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন তিনি।
বাড়িতে বসেই নিখুঁত দক্ষতায় একের পর এক সৃজনশীল মুখোশ তৈরি করছেন পুরুলিয়ার গৃহবধূ মালা সূত্রধর। তাঁর হাতে তৈরি প্রতিটি মুখোশে ফুটে উঠছে আদিবাসী সমাজের ঐতিহ্য, সংস্কৃতি ও নান্দনিকতার অপূর্ব ছাপ। মাটি, কাগজ, কাপড় ও বিভিন্ন রঙ ব্যবহার করে অত্যন্ত যত্ন সহকারে তৈরি করা এই মুখোশগুলি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনই শিল্পসম্মত।
advertisement
আরও পড়ুনঃ বড়দের বোঝাতে আসরে ছোটরা! মুর্শিদাবাদে সচেতনতার আলো জ্বালাল খুদে পড়ুয়ারা, নাটিকা-শপথ-পদযাত্রায় সামাজিক বার্তা
সাধারণ উপকরণ দিয়েই মালাদেবী তৈরি করছেন বিভিন্ন ধরনের সাঁওতালি আদিবাসী মুখোশ, যা ইতিমধ্যেই আশেপাশের এলাকার মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। ঘরোয়া পরিবেশে বসেই নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে তিনি যেমন শিল্পচর্চা চালিয়ে যাচ্ছেন, তেমনই স্থানীয় আদিবাসী সংস্কৃতিকেও নতুনভাবে তুলে ধরছেন।
advertisement
advertisement
মালা সূত্রধর জানান, “সাঁওতালি আদিবাসী সংস্কৃতির এই মুখোশ আমাদের পরিবারে বংশ পরম্পরায় তৈরি হয়ে আসছে। বর্তমানে আমি নিজেই এই কাজ চালিয়ে যাচ্ছি। বিভিন্ন সরকারি অনুষ্ঠান ও প্রদর্শনীতে এই মুখোশ বিক্রি করি। মানুষের মধ্যে এই মুখোশের চাহিদাও বেশ ভাল। অনেক সময় সরকারি দফতর থেকেও এগুলি উপহার সামগ্রী হিসেবে আমাদের কাছ থেকে কেনা হয়। বর্তমানে এই শিল্পকলার মধ্য দিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারছি আমি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামের এক সাধারণ গৃহবধূ হয়েও মালা সূত্রধরের এই উদ্যোগ আজ অনেকের কাছেই অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে। তাঁর হাতে তৈরি সাঁওতালি মুখোশ ভবিষ্যতে আরও বড় পরিসরে পরিচিতি পাবে এবং স্থানীয় আদিবাসী সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে, এমনটাই আশা করছেন সকলে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: পুরুলিয়ার গৃহবধূর তাক লাগানো বিজনেস আইডিয়া! ঘরে বসে বানাচ্ছেন ব্যাপক চাহিদার এই জিনিস, লুফে নিচ্ছেন ক্রেতারা
Next Article
advertisement
Mamata Banerjee: 'আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে!' তাঁর পরিবারেও SIR-এর কোপ, জানালেন মমতা
'আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে!' তাঁর পরিবারেও SIR-এর কোপ, জানালেন মমতা
  • এসআইআর-এ তাঁর বাড়ির অনেকের নামই বাদ গিয়েছে৷ শনিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement