advertisement

Nadia News: ছেলে-বউমা গিয়েছিল মেলায়, ঘরে মিলল বৃদ্ধার ক্ষতবিক্ষত দেহ! ভয়াবহ ঘটনায় আতঙ্কে গোটা এলাকা

Last Updated:

Nadia News: বৃদ্ধার ভয়াবহ মৃত্যুর ঘটনা ঘটল নদিয়ায়। মিলল ক্ষতবিক্ষত দেহ। তদন্ত শুরু করেছে পুলিশ।

কী ঘটল নদিয়ায়?
কী ঘটল নদিয়ায়?
রঞ্জিত সরকার, নদিয়া: বৃদ্ধার ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার! নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গেদে দক্ষিণপাড়ায় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রতিবেশী বাসুদেব মণ্ডল বলেন, ”শনিবার রাতে কৌশল্যা বিশ্বাস (৭০)-কে বাড়িতে রেখে তাঁর ছেলে ও বৌমা স্থানীয় মেলায় গিয়েছিলেন। রবিবার সকাল ৭টা নাগাদ কৌশল্যা দেবী ঘর থেকে না বেরোনোয় ছেলে মায়ের ঘরের ভিতরে গিয়ে দেখেন, মেঝের ওপরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন কৌশলা দেবী। এরপর তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন।
advertisement
রক্তাক্ত এবং ক্ষত বিক্ষত দেহ থাকায় সঙ্গে সঙ্গে পরিবারের পক্ষ থেকে কৃষ্ণগঞ্জ থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।
advertisement
প্রসঙ্গত, গত মাসেই খাস কলকাতায় একাকী বৃদ্ধের রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছিল। সল্টলেকের জিসি ব্লকে ঘর থেকে উদ্ধার হয় পচাগলা দেহ। জানা যায়, মৃতের নাম সুজয় দত্ত। বয়স পেরিয়েছে ৬০-এর গণ্ডি। সল্টলেকের জিসি ব্লকের ৫৪ নম্বর বাড়িতে একাই থাকতেন তিনি। ঘটনার দিন সকালে তাঁর পাশের বাড়িতে কয়েকজন শ্রমিক কাজে এসেছিলেন। তাঁরাই প্রথম দুর্গন্ধ পান। এরপর খবর দেন এলাকার বাসিন্দাদের। তাঁরা সঙ্গে সঙ্গে বিষয়টা বিধাননগর দক্ষিণ থানায় জানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
advertisement
দেখা যায়, দরজা ভিতর থেকে বন্ধ। ডাকাডাকিতে সাড়া না মেলায় দরজা ভেঙে ভিতরে ঢোকেন পুলিশ আধিকারিকরা। ঢুকতেই ভয়ংকর দৃশ্য! মেঝেতে পচা গলা অবস্থায় পড়ে রয়েছে সুজয়বাবুর দেহ। সঙ্গে সঙ্গে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
Nadia News: ছেলে-বউমা গিয়েছিল মেলায়, ঘরে মিলল বৃদ্ধার ক্ষতবিক্ষত দেহ! ভয়াবহ ঘটনায় আতঙ্কে গোটা এলাকা
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement