advertisement

রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ, মাধ্যমিক পাশেই সুযোগ—জানুন আবেদন পদ্ধতি

Last Updated:

ভারতীয় রেলে ২,৫০০-রও বেশি শিক্ষানবিশ নিয়োগ করা হবে। দক্ষিণ-মধ্য রেল শাখা ইতিমধ্যেই এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীরা অ্যাপ্রেন্টিস হিসেবে প্রশিক্ষণের সুযোগ পাবেন। মোট শূন্যপদের সংখ্যা ২,৮০১।

রেলে নিয়োগ

এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের ওয়েল্ডার, মেকানিস্ট, পেন্টার, মোটর মেকানিক, ফিটার, ইলেকট্রিশিয়ান, এসি মেকানিক-সহ বিভিন্ন ট্রেডে আইটিআই পাশ হতে হবে। প্রশিক্ষণকালীন সময়ে সরকারি নিয়ম মেনে ভাতা দেওয়া হবে এবং পুরো প্রশিক্ষণের মেয়াদ এক বছর।
আবেদনকারীদের বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। মাধ্যমিক ও আইটিআই-তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। এই দুই পরীক্ষাতেই ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।
advertisement
advertisement
ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১১ এপ্রিল। নির্বাচিত প্রার্থীদের তেলঙ্গানা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশের বিভিন্ন কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে। বিস্তারিত জানার জন্য দক্ষিণ-মধ্য রেলের অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ, মাধ্যমিক পাশেই সুযোগ—জানুন আবেদন পদ্ধতি
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement