Iran America War: ট্রাম্পের ৪৮ ঘণ্টার হুঁশিয়ারির মধ্যেই পাল্টা ভয়াবহ হামলা ইরানের! ইজরায়েল-কুয়েতে বেছে বেছে হামলা! আরও জটিল হচ্ছে পরিস্থিতি
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Iran America War: ইরানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে পাল্টা হামলায় জবাব দিচ্ছে ইরানও।
তেহরান: ইজরায়েল ও কুয়েতে রবিবার ভোরে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলার এক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন। অন্যথায় ইরানের ওপর চরম বিপর্যয় নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
কুয়েত ও ইজরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের সর্বশেষ হামলার জবাব দিচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। চলমান এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ইরানের অনেক শীর্ষস্থানীয় বেসামরিক–সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানও পাল্টা জবাব দিচ্ছে।
advertisement
advertisement
এক মাসের বেশি সময় ধরে চলমান এ যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। বৈশ্বিক অর্থনীতিকে অস্থির করে তুলেছে। তেল–গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর ইরানি বাহিনী কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। পাশাপাশি উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর যেসব অর্থনৈতিক লক্ষ্যবস্তু আমেরিকা-ইজরায়েলের যুদ্ধচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট বলে তেহরান মনে করছে, সেগুলোতেও হামলা চালাচ্ছে ইরান।
তবে এই ধরনের হামলা একতরফা নয়, উল্টো দিক থেকেও পাল্টা আঘাত আসছে। ইরানের খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর জানিয়েছেন, শনিবার ইরানের দক্ষিণ-পশ্চিমের একটি পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্রে ইজরায়েল বা আমেরিকার চালানো হামলায় পাঁচজন নিহত হয়েছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘মনে আছে, আমি যখন ইরানকে চুক্তি করতে বা হরমুজ প্রণালি খুলে দিতে ১০ দিন সময় দিয়েছিলাম, সময় ফুরিয়ে আসছে—৪৮ ঘণ্টার মধ্যে তাদের ওপর চরম বিপর্যয় নেমে আসবে। এখানে ট্রাম্প গত ২৬ মার্চ ইরানকে দেওয়া তাঁর আলটিমেটামের কথাই উল্লেখ করেন।
advertisement
ট্রাম্পের এই আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। ট্রাম্পের হুমকিকে ‘অসহায়, আতঙ্কিত, ভারসাম্যহীন ও নির্বোধ পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন ইরানি জেনারেল আলী আবদোল্লাহি আলিয়াবাদি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 05, 2026 1:38 PM IST









