Murshidabad News: বড়দের বোঝাতে আসরে ছোটরা! মুর্শিদাবাদে সচেতনতার আলো জ্বালাল খুদে পড়ুয়ারা, নাটিকা-শপথ-পদযাত্রায় সামাজিক বার্তা
- Reported by:Koushik Adhikary
- Published by:Sneha Paul
Last Updated:
Murshidabad News: ছেলেধরা গুজবে কান নয়, সচেতনতাই হোক হাতিয়ার! এবার আসরে নামল মুর্শিদাবাদের প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। ছকভাঙা এই উদ্যোগ সকলের নজর কেড়ে নিয়েছে।
advertisement
advertisement
প্রার্থনা সমাবেশে শিশু সুরক্ষা ও গুজবের ক্ষতিকর দিক নিয়ে বক্তব্য রাখেন স্কুল কর্তৃপক্ষ। এরপর স্মার্ট ক্লাসরুমে প্রদর্শিত হয় সচেতনতামূলক পোস্টার, যেখানে শিশুদের জন্য সবকিছু সহজ ভাষায় তুলে ধরা হয়। খুদেদের কথায়, “অপরিচিতের সঙ্গে যাব না। গুজব নয়, সচেতনতা চাই। আইন নিজের হাতে নেব না, সন্দেহ হলে থানায় জানাব”।
advertisement
advertisement
advertisement
স্কুল কর্তৃপক্ষ জানান, সমাজে আতঙ্ক নয়, যুক্তি ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। গ্রামবাসীরাও বিদ্যালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শিশুদের পাশে দাঁড়ান। শিশুদের সরল কণ্ঠে উচ্চারিত বার্তাই যেন দিনের শেষে স্পষ্ট করে দেয়, গুজব নয়, সচেতনতার পথেই নিরাপদ সমাজ গড়ে উঠতে পারে। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)







