East Bardhaman News: নিজের গ্রামেই বিস্মৃতির অতলে সত্যজিতের ‘জটায়ু’! সোনাপলাশীতে অবহেলায় পড়ে সন্তোষ দত্তের পৈতৃক ভিটে, অবস্থা খুবই করুণ
- Reported by:Sayani Sarkar
- Published by:Sneha Paul
Last Updated:
East Bardhaman News: সত্যজিৎ রায়ের 'ফেলুদা'র জটায়ু থেকে শুরু করে 'হিরক রাজার দেশে', 'গুপি গাইন বাগা বাইন' সহ একাধিক কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন। সেই সন্তোষ দত্তের আদি বাড়ি পূর্ব বর্ধমানের সোনাপলাশী গ্রামে।
সোনাপলাশী, সায়নী সরকারঃ সাদা-কালো পর্দার ধূসরতাকে নিজের অভিনয়ের জাদুতে রাঙিয়ে তুলতেন তিনি। কালার স্ক্রিনের যুগেও তাঁর উপস্থিতি মানেই ছিল নির্মল আনন্দের এক অমোঘ হাতছানি। কিন্তু সেই সন্তোষ দত্ত আজ বিস্মৃতির অতলে। বর্তমান প্রজন্মের অনেকেই জানেন না, তাঁর আদি বাড়ি এই পূর্ব বর্ধমানেই। জন্ম শতবর্ষ পেরিয়ে গেলেও অভিনেতার গ্রামে তাঁর স্মৃতি বলতে কিছুই নেই। শুধু রয়েছে একটুকরো জায়গা, তাও অবহেলায় পড়ে আছে।
পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট এক গ্রাম সোনাপলাশী। এখানকারই ভূমিপুত্র অভিনেতা সন্তোষ দত্ত। বাবা কর্মসূত্রে কলকাতায় থাকতেন। সেখানেই বেড়ে ওঠা তাঁর। পেশাগত জীবনে আইনবিদ্যার কঠোর পাঠ শেষ করে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। কিন্তু ভাগ্য হয়তো তাঁর জন্য লিখে রেখেছিল অন্য কোনও চিত্রনাট্য।
advertisement
আরও পড়ুনঃ বড়দের বোঝাতে আসরে ছোটরা! মুর্শিদাবাদে সচেতনতার আলো জ্বালাল খুদে পড়ুয়ারা, নাটিকা-শপথ-পদযাত্রায় সামাজিক বার্তা
সম্ভবত ১৯৫৮ সালে প্রথমবার সত্যজিৎ রায়ের ‘পরশ পাথর’ সিনেমায় একটি ছোট ভূমিকায় অভিনয়ের সুযোগ পান সন্তোষবাবু। এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’র জটায়ু থেকে ‘গুপি গাইন বাগা বাইন’, ‘হিরক রাজার দেশে’, উত্তম কুমারের সঙ্গে ‘ওগো বধু সুন্দরী’র অবলা কান্তের চরিত্রে তাঁর অভিনয় আজও চোখ বন্ধ করলে অনেকের মনে ভেসে ওঠে।
advertisement
advertisement
তবে পূর্ব বর্ধমান জেলা সোনাপলাশী গ্রামে এই কিংবদন্তি অভিনেতার স্মৃতি বলতে প্রায় কিছুই নেই। শুধু রয়েছে তাঁর কেনা একটি জায়গা এবং দিদির বাড়ির দেওয়ালে রয়েছে তাঁর একটি ছবি, সেটাও প্রায় মলিন হয়ে এসেছে। জায়গাটিও পড়ে রয়েছে অবহেলায়। গ্রামবাসীরা চান, সন্তোষ দত্তের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে সরকার বা কোনও সংস্থা উদ্যোগ নিক। যাতে বর্তমান প্রজন্ম এই পৈতৃক ভিটে ও সোনাপলাশী গ্রামের কথা জানতে পারে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব মিলিয়ে, সন্তোষ দত্তের অমর সংলাপগুলি আজও বাঙালির কানে বাজলেও তাঁর পৈতৃক ভিটে অবহেলার ধুলোয় ধূসর। গ্রামবাসীরা চান, সোনাপলাশী গ্রামে বাঁচিয়ে রাখা হোক অভিনেতার স্মৃতি, যা বর্তমান প্রজন্মকে জানাবে সন্তোষ দত্তের শিকড়ের কথা।
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Mar 08, 2026 6:36 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: নিজের গ্রামেই বিস্মৃতির অতলে সত্যজিতের ‘জটায়ু’! সোনাপলাশীতে অবহেলায় পড়ে সন্তোষ দত্তের পৈতৃক ভিটে, অবস্থা খুবই করুণ








