advertisement

IMD Jhargram Weather Update: আবহাওয়ায় ব্যাপক বদল, ধেয়ে আসছে বৃষ্টি! ঝড়-জলে কেমন থাকবে ঝাড়গ্রাম? জানালো হাওয়া অফিস

Last Updated:
Jhargram Weather Update Today: বসন্তের রোদের মাঝেই ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি। ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
1/5
হাওয়া অফিসের তরফ থেকে আগেই নতুন করে রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়-বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি বেশ কিছু জেলার জন্য হলুদ সর্তকতাও জারি করা হয়েছে। আর এসবের মধ্যেই আজ থেকেই ঝাড়গ্রামের আবহাওয়া ব্যাপক বদল লক্ষ্য করা যাবে।

2/5
আলিপুর আবহাওয়া দফতের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের বেশিরভাগ জেলাতেই রবিবার থেকে বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এছাড়াও বেশ কিছু জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।

3/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী শনিবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আজ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা স্থান বিশেষে ২৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আর এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি গরম অনেকটাই বাড়বে বলেও জানানো হয়েছে।

4/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ রবিবার থেকেই ঝাড়গ্রামের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলায় আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। যদিও বৃষ্টির পরিমাণ হালকা থাকবে বলেই জানানো হয়েছে।

5/5
এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে সর্তকতা হিসাবে আলু চাষিদের আগাম ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুতের সময় নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার কথাও বলা হয়েছে।