Valentine Day Special: এই জায়গা বর্ধমান মহারাজের তৈরি 'তাজমহল', উপহার দিয়েছিলেন স্ত্রীকে! রয়েছে থাকা-খাওয়ার রাজকীয় আয়োজন, এক ফোনেই করুন বুকিং
- Reported by:Bonoarilal Chowdhury
- Published by:Nayan Ghosh
Last Updated:
East Bardhaman Tourist Spot: চাঁদনী জলটুঙ্গি, পূর্ব বর্ধমানের এক কম পরিচিত পর্যটন কেন্দ্র। যার সঙ্গে জড়িয়ে আছে মহারাজ কীর্তিচাঁদের ইতিহাস। স্ত্রীকে উপহার দিয়েছিলেন এই জায়গা। এখনও নীরবে দাঁড়িয়ে আছে প্রেমের স্বাক্ষী হয়ে।
আউশগ্রাম, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: একদিনের ছুটিতে কোথাও ঘুরতে যেতে চাইছেন? আপনার জন্য দুর্দান্ত একটি জায়গা রয়েছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম ব্লকের দিগনগর গ্রামে চাঁদনী জলটুঙ্গি। এটি একটি ঐতিহাসিক ও নান্দনিক স্থান, যা পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ হিসেবে পরিচিত। জানা যায়, চাঁদনী জলটুঙ্গি নির্মাণ করেছিলেন বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ। তিনি তাঁর স্ত্রী রাজরাজেশ্বরী দেবীর জন্য এই অনন্য স্থাপত্যটি বানান।
রাজস্থানের জলাশয়ের মাঝে চাতুরি বা ‘হাওয়া মহল’-এর আদলে তৈরি এই জলটুঙ্গি তাঁর স্ত্রীকে পাঞ্জাবের পরিবেশের স্মৃতি এনে দেওয়ার উদ্দেশ্যে তৈরি হয়েছিল। চাঁদনী জলটুঙ্গি তার ঐতিহাসিক গুরুত্ব, স্থাপত্যশৈলী এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আজ পূর্ব বর্ধমানের একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। এখানে পর্যটকদের জন্য থাকা-খাওয়ার ভাল ব্যবস্থা রয়েছে। এসি ও নন-এসি দুই ধরনের রুমই পাওয়া যায়।
advertisement
আরও পড়ুন: এবার সুন্দরবন ভ্রমণ হবে আরও মজাদার, হু-হু করে বাড়ছে কুমিরের সংখ্যা! সেমিনারে ফাঁস হল বড় তথ্য
প্যাকেজ সিস্টেমে খাওয়াদাওয়ার ব্যবস্থাও রয়েছে। সাহিত্যিক রাধামাধব মণ্ডল বলেন, “সত্যিই এটা দেখার মত জায়গা। এই জায়গার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস।” এখানে নন-এসি রুম ভাড়া দু’হাজার টাকা এবং এসি রুম আড়াই হাজার টাকা। এছাড়া একজনের জন্য চারবেলা খাবারের খরচ ৭০০ টাকা। সাধারণ দর্শনার্থীদের জন্য এই জায়গা খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘুরতে এলে পর্যটকদের সত্যিই ভাল লাগবে এবং চাঁদনী জলটুঙ্গির সন্ধ্যার আলোময় দৃশ্য মনকে করবে মুগ্ধ। কলকাতা থেকে মাত্র প্রায় ১৩৬ কিমি দূরে অবস্থিত এই মনোরম জলটুঙ্গি। পূর্ব বর্ধমানের গুসকরা শহর থেকে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। রুম বুকিংয়ের জন্য যোগাযোগ করতে হবে এই নম্বরে +919748411871। চাঁদনী জলটুঙ্গিকে কেন্দ্র করে আশেপাশের আরও কয়েকটি জায়গা ঘুরে দেখা যায়। যার মধ্যে উল্লেখযোগ্য ওড়গ্রাম এয়ারফিল্ড, ডোকরা গ্রাম, কালিকাপুর রাজবাড়ি, ভালকী মাচান প্রভৃতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Feb 14, 2026 11:33 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Valentine Day Special: এই জায়গা বর্ধমান মহারাজের তৈরি 'তাজমহল', উপহার দিয়েছিলেন স্ত্রীকে! রয়েছে থাকা-খাওয়ার রাজকীয় আয়োজন, এক ফোনেই করুন বুকিং









