Coochbehar Nurse Death: বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু নার্সের, আহত অবস্থায় পালানোর চেষ্টা স্বামীর! কোচবিহারে চাঞ্চল্য
- Published by:Debamoy Ghosh
Last Updated:
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল এবং কোতওয়ালি থানার পুলিশ৷ কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা৷ ছন্দাদেবীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷
শুভঙ্কর সাহা, কোচবিহার: কোচবিহারে বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে নার্সের রহস্যমৃত্যু৷ অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মৃতার স্বামীও৷ যদিও এই ঘটনায় সন্দেহের তির ওই নার্সের স্বামীর দিকেই৷ কীভাবে মহিলা এবং তাঁর স্বামী অগ্নিদগ্ধ হলেন, তার তদন্ত শুরু করেছে পুলিশ৷
জানা গিয়েছে, মৃত ওই নার্সের নাম ছন্দা রায়৷ কোচবিহার শহরের ১৪ নম্বর ওয়ার্ডে বকশি বাড়ি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত ওই দম্পতি৷ মৃতা ছন্দা রায় কোচবিহার এম জে এন হাসপাতালের মাতৃমা বিভাগে নার্স হিসেবে কর্মরত ছিলেন৷
ছন্দাদেবীর স্বামী পেশায় গাড়ি চালক রঞ্জিৎ রায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন৷ এম জে এন হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি৷ অবস্থা একটু স্থিতিশীল হলেই তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ৷
advertisement
advertisement
ছন্দাদেবীর মৃত্যুর ঘটনায় প্রাথমিক ভাবে তাঁর স্বামীকেই সন্দেহ করছেন প্রতিবেশীরা৷ তাঁরা জানিয়েছেন, গত দু দিন ধরে ওই দম্পতির মধ্যে অশান্তি চলছিল৷ এ দিন সন্ধ্যায় হঠাৎই ছন্দাদেবীর চিৎকার শুনে ভাড়া বাড়িতে ছুটে আসেন প্রতিবেশীরা৷ অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নার্সের৷ অভিযোগ, অগ্নিদগ্ধ অবস্থাতেই ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন ছন্দাদেবীর স্বামী৷ প্রতিবেশীরাই তাঁকে আটক করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 11, 2026 11:40 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/কোচবিহার/
Coochbehar Nurse Death: বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু নার্সের, আহত অবস্থায় পালানোর চেষ্টা স্বামীর! কোচবিহারে চাঞ্চল্য










