TRENDING:

Birbhum: বর্ষায় বৃষ্টি নেই, ছাতা-বর্ষাতিরও বিক্রি নেই! চিন্তায় ব্যবসায়ীরা

Last Updated:

প্রকৃতির রোষের সামনে হার মানতে পারে সবকিছু। যুগ যুগ ধরে এটাই প্রমাণ হয়ে আসছে। ঠিক যেমন চলতি বছর বর্ষা একপ্রকার পার হতে গেলেও অন্যান্য জেলার পাশাপাশি বৃষ্টি নেই বীরভূমে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : প্রকৃতির রোষের সামনে হার মানতে পারে সবকিছু। যুগ যুগ ধরে এটাই প্রমাণ হয়ে আসছে। ঠিক যেমন চলতি বছর বর্ষা একপ্রকার পার হতে গেলেও অন্যান্য জেলার পাশাপাশি বৃষ্টি নেই বীরভূমে। পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হওয়ায় যেমন চাষিরা বিপুল ক্ষতির সম্মুখীন, ঠিক তেমনি ক্ষতির সম্মুখীন বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও। এমনই ক্ষতির সম্মুখীন ছাতা, বর্ষাতি বিক্রির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। হাজার হাজার টাকা দিয়ে তারা এই সকল সামগ্রী কিনে দোকানে সাজালেও বিক্রি বাটা নেই একেবারেই।
advertisement

বর্ষার মরশুমে এই সকল জিনিসপত্র বিক্রির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ভালো মুনাফা অর্জন করে থাকেন। কিন্তু এই বছর বৃষ্টি না হওয়ার কারণে তাদের দোকানে ছাতা, বর্ষাতি ইত্যাদি ধুলো খাচ্ছে। তবে এখনো পর্যন্ত এই সকল ব্যবসায়ীরা আশায় দিন গুণছেন, সামনে যদি বৃষ্টি হয় তাহলে কিছুটা হলেও বিক্রি হবে।

আরও পড়ুনঃ বৃষ্টির অভাবে খরা পরিস্থিতি! আবেদনের ভিড় বাড়ছে বাংলা শস্য বীমায়

advertisement

পাশাপাশি অন্যান্য বছর তারা এই সকল জিনিসপত্র বিক্রি করার পর পুজোর জামাকাপড় বিক্রি করার জন্য বিনিয়োগ করেন। কিন্তু সেক্ষেত্রেও এবার ছোট ব্যবসায়ীরা সমস্যার সম্মুখীন। কারণ তাদের পুঁজির বড় অংশ ছাতা, বর্ষাতিতেই আটকে রয়েছে। ব্যবসায়ীদের তরফ থেকে জানানো হয়েছে, এই বছর তারা ৩০ হাজার টাকার উপরে বিনিয়োগ করেছিলেন ছাতা, বর্ষাতি ইত্যাদির ক্ষেত্রে।

advertisement

View More

আরও পড়ুনঃ চোরের চৌষট্টি বুদ্ধি! বালি চাপা দিয়ে কয়লা পাচার বীরভূমে!

কিন্তু তার ন্যূনতম জিনিসপত্র বিক্রি না হওয়ায় প্রায় সব টাকায় এখনো এই জায়গাতেই বিনিয়োগ হয়ে রয়েছে। এর ফলে পুজোর আগে তারা পুজোর জন্য যে সকল নতুন নতুন জামা কাপড় নিয়ে আসেন সে ক্ষেত্রে সমস্যায় পড়ছেন। পুজোয় কীভাবে তারা ব্যবসা চালাবেন তা নিয়ে চরম দুশ্চিন্তায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum: বর্ষায় বৃষ্টি নেই, ছাতা-বর্ষাতিরও বিক্রি নেই! চিন্তায় ব্যবসায়ীরা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল