TRENDING:

Howrah Tourist Spot: কলকাতা থেকে নামমাত্র দূরত্ব! হাতের নাগালেই রয়েছে 'পলাশের স্বর্গ', দোলে ঘুরে আসুন হাওড়ার 'এই' জঙ্গল

Last Updated:

Howrah Tourist Spot: হাওড়ার বুকে যেন একটুকরো পুরুলিয়া! বসন্ত আসতেই পলাশের রঙে রাঙা হয়ে উঠেছে এই জঙ্গল। মনোমুগ্ধকর সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে জেলার পাশাপাশি ভিনজেলা থেকেও অনেকে ছুটে আসছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতিঃ বসন্ত মানেই পলাশ! বছরের এই সময়টা বাংলার বহু পলাশপ্রেমী মানুষের ঠিকানা গন্তব্য হয় পুরুলিয়া। কিন্তু হাওড়ার মানুষের কাছে পলাশের সৌন্দর্য মানে কিন্তু বেলুড়। এখানে জেলার পাশাপাশি জেলার বাইরে থেকেও বহু মানুষ আসেন। গত কয়েক বছরে দেখা গিয়েছে এমনই ছবি। বিগত বছরের তুলনায় হাওড়ার এই জঙ্গল এবার আরও আকর্ষণীয়, আরও বেশি সুন্দর। থোকায় থোকায় ফুটেছে লাল-হলুদ পলাশ।
advertisement

বসন্ত এলেই হাওড়ার এই স্থান পলাশের সৌন্দর্যে সেজে ওঠে। ব্যস্ত শহরের মধ্যে পলাশের ঘন জঙ্গল। এখানে ধরা দিয়েছে প্রকৃতির নির্ভেজাল সৌন্দর্য। এই সৌন্দর্যের টানেই প্রতিদিন শত শত মানুষ এসে ভিড় জমান। পলাশ জঙ্গলে মানুষের ভিড়ে বসন্ত উৎসব আয়োজিত হচ্ছে, স্কুল-কলেজ পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষেরা হাজির হন এখানে। এমন ছবি ফ্রেমবন্দী করতে আবার ছুটে আসেন বহু ফটোগ্রাফার।

advertisement

আরও পড়ুনঃ ৪-৫ দিন ধরে জল নেই! মুর্শিদাবাদের গ্রামে পানীয় জলের তীব্র হাহাকার, অস্বাস্থ্যকর পুকুরের জলই ভরসা

প্রতিদিন সকাল থেকে বহু মানুষের উপস্থিতি দেখা যায়। তবে দুপুরের পর সর্বাধিক ভিড় চোখে পড়ে। বেলুড় স্টেশন থেকে সামান্য দূরত্বে, একদিকে জিটি রোড এবং অন্যদিকে জাতীয় সড়ক জয়পুর মোড় থেকে কয়েক কিমি দূরত্বে বেলুড় ইএসআই হাসপাতাল চত্বর‌ এই রংবেরংয়ের পলাশের ঠিকানা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
গৌর পূর্ণিমার আগেই ‘হাউসফুল’ মায়াপুর! থাকার জায়গা পেতে হাহাকার, এখনই বুক না করলে বিপদ!
আরও দেখুন

এখানে আসা মানুষের কথায়, এই বছর হাওড়ার পলাশ জঙ্গল আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। গত বছর যে সমস্ত গাছ পরিণত হয়নি, এবার সেই সমস্ত গাছও ফুলে ভরে রয়েছে। সেই দৃশ্য উপভোগ করতে ছুটে আসছেন অনেকে। স্থানীয়রা জানাচ্ছেন, দোল উৎসব পর্যন্ত এখানে মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Howrah Tourist Spot: কলকাতা থেকে নামমাত্র দূরত্ব! হাতের নাগালেই রয়েছে 'পলাশের স্বর্গ', দোলে ঘুরে আসুন হাওড়ার 'এই' জঙ্গল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল