Money Making Tips: পুকুরের পাড়ে সবজি, জলে মাছ—এই কৌশলেই বাড়ছে রোজগার! জেনে নিন সরকারি এই লাভজনক পদ্ধতির খুঁটিনাটি
- Reported by:Saikat Shee
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Money Making Tips: পূর্ব মেদিনীপুরে ইন্ট্রিগেটেড অ্যাকোয়াকালচার পদ্ধতিতে মাছের সঙ্গে সবজি ও ফসল চাষ করে বাড়ছে আয়। কম খরচে বেশি লাভের এই পদ্ধতি কীভাবে মৎস্যচাষে নতুন দিশা দেখাচ্ছে জানুন
নন্দীগ্রাম, সৈকত শী: পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে মাছ চাষে নতুন দিগন্ত এসেছে। আর তাতে লাভ বাড়ছে মৎস্যজীবীদের। পুকুর বা জলাশয়ে হচ্ছে মাছ চাষ। আর সেই জলাশয় বা পুকুরের পাড়ে নানান ধরনের শাক সবজি সহ অর্থকারী ফসল চাষ হচ্ছে। তাতেই বাড়ছে মৎস্যজীবীদের রোজগার। পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাছ চাষ হয়। কোথাও মিষ্টি জলে রুই মৃগেল কাতলা সহ বিভিন্ন ধরনের সাদামাছের চাষ। আবার কোথাও ঈষৎ নোনা জলে চিংড়ি ও পার্শে সহ বিভিন্ন ধরনের মাছ চাষ হয়। সেই মাছ চাষে এবার আরও আয় বাড়াতে চাষিরা আশ্রয় নিয়েছে ইন্ট্রিগেটেড ডাইভারসিটি অ্যাকোয়াকালচারের। এর ফলে মাছ উৎপাদনেও যেমন ভাল, তেমনি লাভের মাত্রাকেও দ্বিগুণ করেছে।
বর্তমান সময়ে মাছ চাষের ক্ষেত্রে বাড়ছে মিশ্র ধরনের মাছ চাষ পদ্ধতি। এর পাশাপাশি মাছ চাষের পাশাপাশি একই জায়গায় অন্যান্য চাষের দিকে ঝুঁকছে মৎস্যচাষিরা। এই পদ্ধতিতে মাছ চাষ কর্মসংস্থানের নতুন দিশা দেখাচ্ছে। বা বলা ভাল মাছ চাষ থেকে আয় অনেকটাই বাড়িয়ে তুলেছে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম মাছ চাষের জন্য খ্যাতি লাভ করেছে। পূর্ব মেদিনীপুর জেলায় এই পদ্ধতিতে মাছ চাষ অবলম্বন করা হয়েছে। যার ফলে মাছ চাষ থেকে রোজকার অনেকটাই বেড়েছে মৎস্য চাষীদের। মৎস্য চাষিরা জলাশয়ে মাছ চাষের পাশাপাশি তার পাড়ে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করছে। আবার কেউ কেউ অর্থকারী বাণিজ্যিক ফসলেরও চাষ করেছে।
advertisement
আরও পড়ুন: অতিমারির অভিশাপই এসেছে আশীর্বাদ হয়ে, অনলাইনে সুরসাধনা করে প্রত্যন্ত গ্রামের ইংরেজি শিক্ষক আজ প্রতিষ্ঠিত মাউথ অর্গান শিল্পী
এই পদ্ধতিতে মাছ চাষ কি? এই পদ্ধতিতে মাছ চাষ হল। মৎস্য উৎপাদন ক্ষেত্রে একই সঙ্গে অন্যান্য চাষ করা। মাছ চাষ থেকে রোজকার বাড়ানো। যেমন একই পুকুরে রুই কাতলা মৃগেল মাছের এর পাশাপাশি বিভিন্ন ধরনের কার্প মাছের চাষ হচ্ছে। আবার কোথাও মাছের পুকুরেই মাছ চাষের সঙ্গে কাঁকড়া চাষ। একই সঙ্গে একই জলাশয়ের পাড়ে হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ। আবার কোনও জলাশয়ের পারে বিভিন্ন ধরনের পাতাবাহারার চাষ করেছেন মৎস্য চাষিরা। মাছ চাষ একদিকে যেমন কাজের জন্য সময় কম লাগছে তেমনি খরচটাও অনেকটা কম হচ্ছে। অন্যদিকে আবার উৎপাদনও বাড়ছে। ফলে মৎস্যজীবীদের রোজগার বাড়াচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন: এবারের গরমে ফ্রিজ ভুলে যান! এই বোতলে জল থাকবে একেবারে ঠান্ডা, দাম মাত্র ১০০ টাকা থেকে শুরু
নন্দীগ্রামের মৎস্য সম্প্রসারণ আধিকারিক জানান, “ইন্ট্রিগেটেড ডাইভারসিটি অ্যাকোয়াকালচার মাছ চাষে নতুন দিগন্ত খুলে দিয়েছে। কম পরিশ্রমে একই সঙ্গে মাছ উৎপাদনের পাশাপাশি শাকসবজির সহ অর্থকারী ফসলের উৎপাদন হচ্ছে একই জায়গায়। জীবন পুকুর বা জলাশয়ে মাছ চাষ আর তার পাড়ে উৎপাদন হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি ও অন্যান্য অর্থকারী ফসল। এর ফলে ওই মৎস্য চাষির রোজকার বাড়ছে। তাই এই পদ্ধতি মাছ চাষিদের জন্য লাভজনক।” আগামী দিনে এই পদ্ধতিতে মাছ চাষ আরও বেশি করে কর্মসংস্থানের পথ খুলে দেবে বলে মনে করছে মৎস্য দফতর।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Mar 17, 2026 6:09 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: পুকুরের পাড়ে সবজি, জলে মাছ—এই কৌশলেই বাড়ছে রোজগার! জেনে নিন সরকারি এই লাভজনক পদ্ধতির খুঁটিনাটি









