Clay Water Bottle: এবারের গরমে ফ্রিজ ভুলে যান! এই বোতলে জল থাকবে একেবারে ঠান্ডা, দাম মাত্র ১০০ টাকা থেকে শুরু
- Reported by:Madan Maity
- Published by:Sneha Paul
Last Updated:
Clay Water Bottle: একসময় গরমকাল এলেই মাটির পাত্রে জল ভরে রাখতেন বাড়ির মা-ঠাকুমারা। ধীরে ধীরে সেই মাটির বোতলের ব্যবহার আবারও বাড়ছে। স্বাস্থ্যগত কারণে এবং পরিবেশের কথা ভেবে বহু মানুষ এই বোতল কিনছেন।
পূর্ব মেদিনীপুর, মদন মাইতিঃ এবার গরমে ফ্রিজ-কে টেক্কা দেবে মাটির বোতল। এখন থেকেই দেদার বিক্রি শুরু হয়েছে। একটা সময় গরমকাল মানেই ছিল মাটির কলসির জল। বাড়ির মা-ঠাকুমারা সেই জলই ব্যবহার করতেন। কারণ তখন ফ্রিজের প্রচলন ছিল না। মাটির পাত্রে জল রাখলে তা স্বাভাবিকভাবেই ঠান্ডা থাকত। পরে ধীরে ধীরে ঘরে ঘরে ফ্রিজ আসে। মানুষ প্লাস্টিকের বোতলে জল ভরে রাখতে শুরু করে। কিন্তু সেই জলে অনেকেই আগের স্বাদ পান না। তাই ফের ধীরে ধীরে মাটির বোতলের চাহিদা বাড়ছে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ও কাঁথি এলাকার বিভিন্ন বাজারে দেদার বিক্রি হচ্ছে নানান ডিজাইনের মাটির বোতল।
এখন আর শুধু সাধারণ মাটির বোতল নয়, তাতে এসেছে নতুনত্ব। কোথাও পটচিত্রের ছোঁয়া, কোথাও রঙিন নকশা। গ্রাম, শহর, মফস্বল— সব জায়গাতেই এর চাহিদা বাড়ছে। বিশেষ করে এগরা ও কাঁথি শহরে বেশি বিক্রি হচ্ছে। মৃৎশিল্পীরা সময়ের সঙ্গে আকার ও ডিজাইনে বদল এনেছেন। আগের মতো বড় পাত্র নয়, এখন বোতলগুলি অনেকটাই প্লাস্টিক বোতলের আদলে তৈরি হচ্ছে। ফলে ব্যবহার সহজ হয়েছে। ব্যাগে করে বহন করাও সুবিধাজনক।
advertisement
আরও পড়ুনঃ সুন্দরবন ও সীমান্ত এলাকায় কালবৈশাখীর তাণ্ডব! বাসন্তী হাই রোডের উপর গেট ভেঙে বিপত্তি, হাসনাবাদে উড়ে গেল ঘরের চাল
বিক্রেতারা জানাচ্ছেন, মরশুম শুরুর আগেই বিক্রি বেড়েছে চোখে পড়ার মতো। প্রতিদিনই ক্রেতার সংখ্যা বাড়ছে। এক বিক্রেতা বিজয় বেরা বলেন, “এবার গরমের আগেই ভাল বিক্রি হচ্ছে। গরম বাড়লে আরও বাড়বে। মানুষ আবার মাটির জিনিসের দিকে ফিরছে। আমরাও চেষ্টা করছি নিত্যনতুন ডিজাইন আনার।” অনেকেই স্বাস্থ্যগত কারণে এবং পরিবেশের কথা ভেবে এই বোতল কিনছেন। প্লাস্টিকের ব্যবহার কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দামের ক্ষেত্রেও রয়েছে নানা রকম পার্থক্য। এক লিটারের বোতল সাধারণত ১৩০ থেকে ১৮০ টাকার মধ্যে পাওয়া যায়। কুমোরপাড়া থেকে সাধারণ বোতল ১০০ টাকাতেও মিলছে। তবে তাতে নকশা বা রঙের কাজ যোগ হলে দাম বেড়ে যায়। তখন সেই বোতল ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা নিজের পছন্দ ও বাজেট অনুযায়ী কিনছেন। সব মিলিয়ে, এবারের গরমে মাটির বোতলই হয়ে উঠছে জনপ্রিয় বিকল্প।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Mar 17, 2026 2:18 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Clay Water Bottle: এবারের গরমে ফ্রিজ ভুলে যান! এই বোতলে জল থাকবে একেবারে ঠান্ডা, দাম মাত্র ১০০ টাকা থেকে শুরু










