advertisement

Shibshankar Paul : তৃণমূলের বড়সড় চমক, রাজনীতির মাঠে বাংলার আরেক তারকা ক্রিকেটার! হতে পারেন তুফানগঞ্জের প্রার্থী!

Last Updated:

Assembly Election 2026 : বাংলার প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল এবার তৃণমূলে যোগ দিলেন। ২০২৬ বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন।

তৃণমূলে যোগ দিলেন শিবশঙ্কর পাল।
তৃণমূলে যোগ দিলেন শিবশঙ্কর পাল।
কলকাতা : বাংলার আরও এক প্রাক্তন ক্রিকেটার রাজনীতির ময়দানে! এর আগে বাংলার প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা তৃণমূলের হয়ে নির্বাচনে লড়েছেন। বাংলা দলের প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি বর্তমানে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী। আর এবার বাংলার আরেক প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন।
আজ, মঙ্গলবার বিকেল ৩.১৫ নাগাদ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করবে বলে জানা গিয়েছে দলীয় সূত্রে। তার আগেই তৃণমূলে যোগ দিলেন শিবশঙ্কর পাল। জানা যাচ্ছে, তাঁকে তুফাণগঞ্জের প্রার্থী হিসেবে বেছে নিতে পারে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। উল্লেখ্য, বাংলার ক্রিকেটে খুবই চেনা মুখ শিবশঙ্কর পাল বা ম্যাকো। তিনি বাংলার হয়ে রনজি খেলেছেন। ময়দানের ম্য়াকো রাজনীতির ময়দানে নেমেই প্রতিক্রিয়া জানালেন নিজের মতো।
advertisement
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন চন্দ্রিমা ভট্টাচার্য ও সাংসদ পার্থ ভৌমিক। তাঁদের উপস্থিতিতেই শিবশঙ্কর পাল তৃণমূলে যোগ দেন। ম্যাকোর হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। এদিন তৃণমূলে যোগ দেন শিক্ষাবিদ তনুশ্রী হাঁসদা। তুফানগঞ্জে জন্ম শিবশঙ্করের। ফলে তাঁকে সেখান থেকে প্রার্থী ঘোষণা করা হতে পারে বলে দলীয় সূত্রে খবর।
advertisement
শিবশঙ্কর পাল বলেছেন, ‘শুধু দুটো কথা বলতে চাই। আমি গোটা কেরিয়ারে বাংলার হয়ে মাঠে নেমেছি, খেলেছি। এই সময়টা বাংলার জন্য গুরুত্বপূর্ণ। বাংলা ও বাঙালিকে আক্রমণ করা হচ্ছে। এমন পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াইয়ে নামতে চাই। আমি মাঠের মানুষ, খেলা হবে।’
advertisement
আরও পড়ুন- সৌরভ গঙ্গোপাধ্যায় ভোটে দাঁড়াচ্ছেন? সোশ্যাল মিডিয়ায় খুব জল্পনা, উত্তর দিলেন খোদ মহারাজ
বাংলার ক্রিকেটে তাঁর অভিষেক ২০০০-এর পরবর্তী সময়ে। ২০০৪-০৫ মরশুমে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ওই সিরিজে চতুর্থ টেস্টের জন্য স্কোয়াডে ছিলেন বাংলার পেসার ম্যাকো। তবে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়নি তাঁর। ম্যাকো বাংলা ক্রিকেটে অতিপরিচিত ও ভরসাযোগ্য এক ক্রিকেটার। খেলছেন ভারতীয় এ দলে। মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গেও ভারতীয় এ দলে খেলেছেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shibshankar Paul : তৃণমূলের বড়সড় চমক, রাজনীতির মাঠে বাংলার আরেক তারকা ক্রিকেটার! হতে পারেন তুফানগঞ্জের প্রার্থী!
Next Article
advertisement
ফের চমক তৃণমূলে...! অভিষেকের হাত থেকে পতাকা তুলে নিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা, কোন কেন্দ্রে হতে পারেন প্রার্থী?
ফের চমক তৃণমূলে...! অভিষেকের হাত থেকে পতাকা তুলে নিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা, কোন কেন্দ্রে হতে পারেন প্রার্থী?
  • অভিষেকের হাত থেকে পতাকা তুলে নিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা!

  • ফের চমক তৃণমূলে...!

  • কোন কেন্দ্রে হতে পারেন প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement