TRENDING:

Cholesterol Control Fruit: দারুণ কাজের এই ফল, ধমনী থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে খারাপ কোল্টেস্টেরল, দূর করে কোষ্ঠকাঠিন্য, সুগারও থাকে নিয়ন্ত্রণে...

Last Updated:
Mulberry Health Benefits: তুঁত ফল ভিটামিন সি, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, রক্তশূন্যতা কমানো ও হজমশক্তি উন্নত করতে এই আয়ুর্বেদিক ফলের উপকারিতা জানুন।
advertisement
1/6
বছরে মাত্র ২ মাস পাওয়া যায়! অতুলনীয় স্বাদের এই ফল ডায়াবেটিস এবং পেটের রোগের অব্যর্থ দাওয়াই
শুধু বাণিজ্যিক ক্ষেত্রেই নয়, শারীরিক সুস্থতার দিক থেকেও অত্যন্ত উপকারী তুঁত গাছের বিভিন্ন অংশ। বিশেষ করে তুঁত ফলের পুষ্টিগুণ ও ঔষধি গুণ নিয়ে নতুন করে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পরিমিত তুঁত ফল খেলে শরীরের নানা উপকার হয়।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
আয়ুর্বেদের প্রাচীন গ্রন্থ রাজনিঘন্টু অনুযায়ী তুঁত ফলের স্বাদ মধুর ও অম্লরসযুক্ত। এটি শরীরের বায়ু ও পিত্ত দোষ নিয়ন্ত্রণে সাহায্য করে, পাশাপাশি দাহনাশক ও কফনাশক হিসেবেও কাজ করে। নামপর্যায়ে তুঁত গাছকে সুপুষ্প, ব্রহ্মদারু, নীলবৃন্তক, যুপক, তুদ, মৃদুসারসহ প্রায় বারোটি নামে উল্লেখ করা হয়েছে।
advertisement
3/6
দ্রব্যগুণের বিচারে তুঁত ফল সুগন্ধি, স্নিগ্ধতাকারক, হালকা বিরেচক এবং পিপাসা নিবারক হিসেবে পরিচিত। ফলটি স্বাদে টক-মিষ্টি এবং গরমের সময় শরীর ঠান্ডা রাখতে বিশেষভাবে উপকারী বলে জানিয়েছেন চিকিৎসকরা। মালদহের হবিবপুরের আর.এন রায় রুরাল হাসপাতালের আয়ুর্বেদ মেডিক্যাল অফিসার ডাঃ বিশ্বজিৎ ঘোষ জানান,“তুঁত গাছের প্রতিটি অংশেরই ঔষধি গুণ রয়েছে। ফল শরীর ঠান্ডা রাখে, হজমে সাহায্য করে এবং রক্তশূন্যতা কমাতেও উপকারী। তবে সম্পূর্ণ পাকা তুঁত ফল খাওয়াই সবচেয়ে উপকারী।”
advertisement
4/6
তিনি আরও জানান, "তুঁত গাছের ছাল কৃমিনাশক হিসেবে ব্যবহৃত হয়। ছালের গুড়ো দাঁত ও মাড়ির বিভিন্ন সমস্যায় প্রয়োগ করা হয়। এছাড়া তুঁত পাতার নির্যাসও অনেক ক্ষেত্রে আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়।"
advertisement
5/6
তুঁত ফলের আরও কিছু উপকারিতা সম্পর্কে তিনি জানান, "তুঁত ফলে প্রচুর ভিটামিন-সি, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। রক্তশূন্যতা কমাতে সহায়ক এবং রক্ত পরিশোধনে ভূমিকা রাখে। পাশাপাশি গরমে শরীর ঠান্ডা রাখতে ও পানিশূন্যতা কমাতে কার্যকর। হজমশক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতেও উপকারী"
advertisement
6/6
যদিও মালদহ জেলা জুড়ে এই তুঁত গাছ চাষ হয়ে থাকে কেবলমাত্র রেশম শিল্পের বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে। তবে রেশম শিল্পে ব্যবহার হলেও খাবার ক্ষেত্রে তুঁত গাছের ফলের ব্যবহার খুব কম দেখা দেয়। যদিও চিকিৎসকদের মতে গ্রামাঞ্চলে সহজলভ্য এই ফল নিয়মিত খাদ্যতালিকায় রাখলে শরীরের নানা উপকার পাওয়া সম্ভব। তাই পুষ্টিগুণে ভরপুর তুঁত ফলকে অনেকেই এখন “প্রাকৃতিক ওষুধ” হিসেবেও অভিহিত করছেন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cholesterol Control Fruit: দারুণ কাজের এই ফল, ধমনী থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে খারাপ কোল্টেস্টেরল, দূর করে কোষ্ঠকাঠিন্য, সুগারও থাকে নিয়ন্ত্রণে...
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল