বসন্ত উৎসবে 'সোনাঝুরি হাট' যাবার প্ল্যান...? আগে জেনে নিন বিস্তারিত, নইলে পড়বেন বিপদে
- Reported by:Souvik Roy
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
পরিবেশ ভারসাম্য যাতে কোনও ভাবেই নষ্ট না হয় সেই চিন্তা ভাবনা থেকেই সোনাঝুরি হাট বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ী সমিতির! প্রসঙ্গত দিন কয়েক আগে পরিবেশকর্মী সুভাষ দত্ত বীরভূম জেলাশাসক এর কাছে ই-মেইল মারফত চিঠি পাঠিয়ে আবেদন জানিয়েছিলেন যাতে কোনভাবেই এই বছর পরিবেশ নষ্ট করে সোনাঝুরির হাটে বসন্ত উৎসব খেলার আয়োজন না করা হয়।
advertisement
1/5

মার্চ মাসের ৩ তারিখ বসন্ত উৎসব। চারিধারে পলাশ এবং কৃষ্ণচূড়া ফুল জানান দিচ্ছে বসন্ত আসছে। শীতের আমেজকে দূরে সরিয়ে বসন্তের আগমন। আর বসন্ত উৎসব মানেই পর্যটকেরা এক কথায় জানেন বোলপুর শান্তিনিকেতনের নাম। তবে বিগত বেশ কয়েক বছরের মতন এই বছরও বোলপুর শান্তিনিকেতনে দোলের দিন হচ্ছে না বসন্ত উৎসব।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/5
এর পরিবর্তে বিশ্বভারতী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে মার্চ মাসের ৬ তারিখ নিজেদের মধ্যে বসন্ত উৎসব পালন করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ। কোনও বহিরাগতদের এই বসন্ত উৎসবে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে বিগত কয়েক বছর ধরে বিশ্বভারতীর বসন্ত উৎসবে বহিরাগতদের প্রবেশের অনুমতি না থাকলেও দেশ এবং বিদেশের পর্যটকেরা সোনাঝুরির হাটে এসে বসন্ত উৎসবের আমেজ অনুভব করত।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
তবে এই বছর পর্যটকেরা সেই আনন্দও অনুভব করতে পারবেন না! প্রসঙ্গত দিন কয়েক আগে পরিবেশকর্মী সুভাষ দত্ত বীরভূম জেলাশাসক এর কাছে ই-মেইল মারফত চিঠি পাঠিয়ে আবেদন জানিয়েছিলেন যাতে কোনভাবেই এই বছর পরিবেশ নষ্ট করে সোনাঝুরির হাটে বসন্ত উৎসব খেলার আয়োজন না করা হয়।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/5
এবার এর পাশাপাশি বসন্ত উৎসব ও দোলের দিন শান্তিনিকেতনের সোনাঝুরি হাট সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন সোনাঝুরি হাটের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, বসন্ত উৎসবের দিন শান্তিনিকেতনে পর্যটকদের ব্যাপক ভিড় হয়। সেদিন যদি সোনাঝুরি হাট খোলা থাকে, তবে ভিড় আরও বাড়বে। পাশাপাশি অনেক পর্যটক আবীর ও বিভিন্ন রঙে মেতে ওঠেন, যার ফলে সোনাঝুরির সংরক্ষিত প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হতে পারে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
5/5
এর পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। সেই প্রেক্ষিতেই তড়িঘড়ি বৈঠক করে সোনাঝুরি হাটের ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেন, আগামী ৩ ও ৪ মার্চ এই দুই দিনই হাট সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে। এই সিদ্ধান্তের কথা জানিয়ে ব্যবসায়ীরা বোলপুর বন দফতরে লিখিতভাবে আবেদন জমা দিয়েছেন। তাঁদের অনুরোধ, ওই দিনগুলিতে বনদফতর যেন পর্যটক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে এবং সোনাঝুরির হাট এলাকা ও সংলগ্ন অরণ্যাঞ্চলে কেউ যেন রঙের উৎসবে মেতে পরিবেশের ক্ষতি না করতে পারে, তা নিশ্চিত করে।ছবি ও তথ্য: সৌভিক রায়
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
বসন্ত উৎসবে 'সোনাঝুরি হাট' যাবার প্ল্যান...? আগে জেনে নিন বিস্তারিত, নইলে পড়বেন বিপদে