TRENDING:

TMC Candidate List: বাদ ৭৪ জন বিধায়ক! পার্থ, জীবনকৃষ্ণ থেকে কাঞ্চন- অনেক বড় নামকেই টিকিট দিল না তৃণমূল

Last Updated:

ছাব্বিশের প্রার্থী তালিকায় জায়গা হল না একুশের ৭৪ জন বিধায়কের৷ সেি তালিকায় কারা কারা রইলেন? তার বদলে কাদের আনা হল, দেখে নিন এক নজরে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একুশের নির্বাচনে লড়েছিলেন৷ তৃণমূলের টিকিটে জিতেওছিলেন৷ তা-ও ছাব্বিশের প্রার্থী তালিকায় জায়গা হল না তাঁদের৷ কেউ বাদ গেলেন দুর্নীতিতে নাম জড়ানোয়, কারও সঙ্গে বেড়েছিল দলের দূরত্ব, কারও আবার ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বড্ড বেশি আলোচনা৷ কারণ স্পষ্ট না হলেও তালিকাটা নেহাতই ছোট হল না৷ ছাব্বিশের প্রার্থী তালিকায় ৭৪ জন বিধায়ককে টিকিটই দিল না তৃণমূল৷ তালিকায় রইল কাঞ্চন মল্লিক, চিরঞ্জিৎ চক্রবর্তী, পার্থ চট্টোপাধ্যায়ের মতো বড় বড় নাম৷
ছাব্বিশে বাদ একুশের ৭৪ বিধায়ক
ছাব্বিশে বাদ একুশের ৭৪ বিধায়ক
advertisement

৭৪ জন বাদ যাওয়া বিধায়কের তালিকায় রয়েছে তপন দাশগুপ্ত, জোৎস্না মান্ডি, তাজমুল হোসেন,, অসিত মজুমদার, মাণিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা, পরেশ পাল, স্বর্ণকমল সাহা, বিকাশ রায়চৌধুরী, বিবেক গুপ্তর মতো নামও৷ বাদ পড়েছেন, রত্না দে নাগ, মনোরঞ্জন ব্যাপারী, অসিত মজুমদার, তপন দাশগুপ্তের মতো নেতারা৷

এরমধ্যে, রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময়েই বেহালা পশ্চিম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পার্থ চট্টোপাধ্যায়৷ একুশেও করেছিলেন৷ কিন্তু, ২০২২ সালেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারি৷ তারপর দীর্ঘ কারাবাস শেষে অবশেষে মুক্তি পেয়েছেন সম্প্রতি৷ ফিরে এসে বেহালা পশ্চিমের মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করতেও দেখা গিয়েছিল তাঁকে৷ কিন্তু, তাঁর দল আর তাঁকে টিকিট দিল না৷ বেহালা পশ্চিম থেকে প্রার্থী করা হয়েছে রত্না চট্টোপাধ্যায়কে৷

advertisement

আরও পড়ুন ভবানীপুরেই লড়বেন মমতা! শুভেন্দুর সঙ্গে ফের ‘ডুয়েল’, প্রতিদ্বন্দ্বী নিয়ে প্রশ্ন উঠতেই রেগে বললেন..

পার্থর মতোই দুর্নীতিতে নাম জড়ানোয় নাম কাটা গিয়েছে বড়ঞাঁর বিধায়ক জীবনকৃষ্ণ সাহার৷ যিনি বারবার পাঁচিল টপকে পালানোর জন্য রীতিমতো ‘প্রসিদ্ধ’৷ বড়ঞাঁয় এবার তৃণমূলের প্রার্থী প্রতিমা রজক৷ নাম কাটা গিয়েছে পলাশিপাড়ার বিধায়ক মাণিক ভট্টাচার্যেরও৷ সেখানে তৃণমূল প্রার্থী রুকবানুর রহমান৷

advertisement

প্রেমিকা শ্রীময়ী চট্টরাজের সঙ্গে তাঁর হঠাৎ বিয়ে, তারপর হানিমুন নিয়ে কম চর্চা হয়নি উত্তরপাড়ার বিদায়ী বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিককে নিয়ে৷ এমনকি, নিজের কেন্দ্রে তাঁর নামে ‘নিখোঁজ’ পোস্টারও পড়েছিল৷ সেই কাঞ্চনকে এবার আর উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেনি তৃণমূল৷ তার বদলে সেখানে প্রার্থী করা হয়েছে শ্রীরামপুরের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়কে৷

advertisement

এছাড়াও, ৭৪ জন বাদ যাওয়া বিধায়কের তালিকায় রয়েছেন নির্মল ঘোষ, সুকুমার মাহাত, সপ্তর্ষি ব্যানার্জি, মনোজ তিওয়ারি, ডা সুদীপ্ত রায়৷ জোড়াসাঁকো থেকে বিবেক গুপ্তা, এন্টালি থেকে স্বর্ণকমল সাহা, মানিকতলা থেকে সুপ্তি পাণ্ডে বাদ পড়েছেন এবার। ভাতার থেকে মানগোবিন্দ অধিকারী, রায়না থেকে শম্পা ধারাও, আউশগ্রামের অভেদানন্দ থান্ডার৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ১৫ বিধায়কের আসন বদল করা হয়েছে এই বারের তালিকায়৷ সেখানে নাম রয়েছে অভিনেতা সোহম চক্রবর্তীরও৷ তবে ১৩৫ জনকে তাদের নিজের আসনেই দেওয়া হয়েছে৷ প্রসঙ্গত,

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
TMC Candidate List: বাদ ৭৪ জন বিধায়ক! পার্থ, জীবনকৃষ্ণ থেকে কাঞ্চন- অনেক বড় নামকেই টিকিট দিল না তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল