advertisement

Birbhum News: পুজো দেওয়া আর হল না, মাঝপথেই সব শেষ! জঙ্গলের গাছে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, প্রাণ হারালেন গৃহবধূ

Last Updated:

Birbhum News: সূর্য পুজোয় যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, গুরুতর আঘাতের ফলে গৃহবধূর মৃত্যু। স্বামী ও শিশু সন্তান গুরুতরভাবে আহতত হয়েছেন। চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে করুণ পরিণতি। চালক লেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ।

পারশুন্ডি-বড়রা জঙ্গলপথে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি
পারশুন্ডি-বড়রা জঙ্গলপথে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি
খয়রাশোল, বীরভূম, সুদীপ্ত গড়াই: সূর্য পুজো উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক গৃহবধূ। রবিবার দুপুরে বীরভূমের পারশুন্ডি থেকে বড়রা যাওয়ার জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়ি গাছে ধাক্কা মেরে উল্টে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় পূর্ণিমা রুইদাস (২৫) ওরফে আরতি রুইদাসের। তিনি কাঁকরতলা থানার ভেলেনি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন স্বামী বাপি রুইদাস, এক শিশু সন্তান এবং চালককে নিয়ে গৃহবধূ বাবুইজোড় গ্রামে সূর্য পুজোর অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পারশুন্ডি-বড়রা জঙ্গলপথে হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়। জানালার ধারে বসে থাকায় গুরুতরভাবে আহত হন পূর্ণিমা দেবী। স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করার চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
advertisement
advertisement
দুর্ঘটনায় আহত হন চালক, মৃতার স্বামী ও শিশু সন্তান। তাঁদের দ্রুত নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িতে মোট চারজন ছিলেন। ঘটনার জেরে বেশ কিছু সময় ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। কাঁকরতলা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়ছে, গাড়িটি ভেলেনি দিক থেকে বাবুইজোড়ের দিকে যাচ্ছিল। তদন্তকারীদের দাবি, চালকের নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের একাংশের অভিযোগ, চালক নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: পুজো দেওয়া আর হল না, মাঝপথেই সব শেষ! জঙ্গলের গাছে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, প্রাণ হারালেন গৃহবধূ
Next Article
advertisement
IMD Kalbaishakhi Alert: বিকেলেই কালবৈশাখী আসছে...! ৬০ কিমি বেগে উঠবে ঝড়, প্রবল বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, রবিবার কেমন থাকবে আবহাওয়া? জানাল আলিপুর
বিকেলেই কালবৈশাখী আসছে...! ৬০ কিমি বেগে উঠবে ঝড়, প্রবল বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, রবি-সোম কেমন থাকবে আবহাওয়া?
  • আজ, শনিবার আরও দুই এক পশলা বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি। থাকছে কালবৈশাখীর সম্ভাবনা।

  • ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়-বজ্রপাত, সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা।

  • রবিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির স্পেল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement