advertisement

সোমবারেই প্রকাশ SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা! লিস্ট বেরোনোর সময়ও জানিয়ে দিল কমিশন

Last Updated:

SIR: শনিবার কমিশন জানাল সোমবার সন্ধ্যা ৭ টার আগে প্রকাশ করা হবে না সাপ্লিমেন্টারী তালিকা৷ কমিশন সূত্রে খবর, ট্রাইবুনাল যে অবসর প্রাপ্ত বিচারক রা কাজ করবেন তাদের সবাইকে দু'জন করে পুলিশের নিরাপত্তা রক্ষী দেওয়া হবে।

সোমবারেই প্রকাশ SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা! লিস্ট বেরোনোর সময়ও জানিয়ে দিল কমিশন
সোমবারেই প্রকাশ SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা! লিস্ট বেরোনোর সময়ও জানিয়ে দিল কমিশন
কলকাতা: রাজ্যে বিবেচনাধীন ভোটারদের প্রথম তালিকা প্রকাশিত হবে আগামী সোমবার। গতকাল, শুক্রবারই জানিয়েছিল নির্বাচন কমিশন৷ শনিবার কমিশন জানাল সোমবার সন্ধ্যা ৭ টার আগে প্রকাশ করা হবে না সাপ্লিমেন্টারী তালিকা৷ সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইবুনাল গঠন করেছে কলকাতা হাই কোর্ট। ওই তালিকায় নাম বাদ গেলে আপিল করা যাবে ট্রাইবুনালে। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে।
কমিশন সূত্রে খবর, ট্রাইবুনাল যে অবসর প্রাপ্ত বিচারক রা কাজ করবেন তাদের সবাইকে দু’জন করে পুলিশের নিরাপত্তা রক্ষী দেওয়া হবে। ট্রাইবুনালের কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরী করতে হবে। তাই কিছুটা সময় লাগবে ট্রাইবুনাল শুরু হতে।
advertisement
advertisement
প্রসঙ্গত, বিবেচনাধীন ভোটারদের প্রথম তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল শুক্রবার৷ কিন্তু শুক্রবারই কমিশন জানায় নয় আগামী সোমবার প্রকাশ করা হবে তালিকা৷ কমিশন সূত্রে জানা গিয়েছে, হস্পতিবার পর্যন্ত ৭ হাজারের বুথের তালিকা প্রস্তুত কমিশনের। রাজ্যজুড়ে ৮০ হাজারেরও বেশি বুথ থাকলেও কয়েক হাজার বুথে আন্ডার অ্যাডজুডিকেশন নেই। কালিম্পং, ঝাড়গ্রাম, দার্জিলিং-এর মতো জেলাগুলিতে একাধিক বুথে আন্ডার অ্যাডজুডিকেশন নেই। তাই সব বুথের সাপ্লিমেন্টরি তালিকা হবে না।
advertisement
যে যে বুথের অধীনে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, সেই বুথগুলিরই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে। আজকের মধ্যেই সেই তালিকা জুডিশিয়াল অফিসারদের থেকে সম্পূর্ণভাবে পেয়ে গেলে প্রকাশ করে দেওয়া হবে। যখন সেই তালিকা পাওয়া যাবে বা যে সময়েই পাওয়া যাবে, সেই সময়েই নির্বাচন কমিশন সাপ্লিমেন্টরি তালিকা প্রকাশ করে দেবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রস্তুত নির্বাচন কমিশন বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের নয়া অফিসের নিরাপত্তা নিয়ে চিন্তিত কমিশন। শিপিং কর্পোরেশনে নয়া অফিস আগামী সোমবার থেকে পুরোদমে শুরু হলেও তার নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের রিপোর্টে চিন্তিত কমিশন। কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের রিপোর্টের পর পর ত্রিস্তরিয় নিরাপত্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের। শিপিং কর্পোরেশনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও দফতরে থাকবে এই নিরাপত্তার বেড়াজাল। কলকাতা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থাকবে রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের অফিস। ইন্টালিজেন্সের রিপোর্টের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে কমিশন সূত্রে খবর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সোমবারেই প্রকাশ SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা! লিস্ট বেরোনোর সময়ও জানিয়ে দিল কমিশন
Next Article
advertisement
IMD Kalbaishakhi Alert: বিকেলেই কালবৈশাখী আসছে...! ৬০ কিমি বেগে উঠবে ঝড়, প্রবল বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, রবিবার কেমন থাকবে আবহাওয়া? জানাল আলিপুর
বিকেলেই কালবৈশাখী আসছে...! ৬০ কিমি বেগে উঠবে ঝড়, প্রবল বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, রবি-সোম কেমন থাকবে আবহাওয়া?
  • আজ, শনিবার আরও দুই এক পশলা বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি। থাকছে কালবৈশাখীর সম্ভাবনা।

  • ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়-বজ্রপাত, সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা।

  • রবিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির স্পেল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement