Birbhum News: হেরিটেজ ওয়াক ঘিরে বড় ঘোষণা বিশ্বভারতীর! পর্যটকদের সুবিধায় এবার অনলাইনে টিকিট বুকিং, রবীন্দ্রনাথের স্থাপত্য দর্শন হোক দুর্নীতিমুক্ত
- Reported by:Souvik Roy
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Birbhum News: বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, হেরিটেজ ওয়াকের টিকিট কালোবাজারি অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পর্যটকদের সুবিধার জন্য আগামী কয়েক মাসের মধ্যে অনলাইনে চালু হবে টিকিট বুকিং। বাড়তে পারে হেরিটেজ ওয়াকের দিন।
বিগত কয়েকমাস আগেই শুরু হয়েছিল হেরিটেজ ওয়াক। প্রসঙ্গত, বছরখানেক আগে ইউনেস্কোর তরফ থেকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দেওয়া হয় বোলপুর শান্তিনিকেতনের একাধিক জায়গা। সেই সমস্ত জায়গাগুলি পর্যটকদের সঠিকভাবে ঘুরিয়ে দেখানোর জন্য শুরু হয়েছিল এই হেরিটেজ ওয়াক। তবে সেই প্রক্রিয়া ঘিরে চলছিল কালোবাজারি। এমনটাই অভিযোগ করেন পর্যটকেরা। এরপরেই হেরিটেজ ওয়াকের জন্য রবীন্দ্র ভবন থেকেই টিকিট সংগ্রহের পরামর্শ দিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ।(ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী কয়েক মাসের মধ্যেই পর্যটকেরা অনলাইনে টিকিট কাটার সুবিধা পাবেন। এর পাশাপাশি, বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, হেরিটেজ ওয়াকের টিকিট কালোবাজারি অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কালোবাজারি নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।
advertisement
প্রসঙ্গত, দিন কয়েক আগে নানা অভিযোগ নিয়ে বিশ্বভারতীর আচার্য তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ই-মেল মারফত অভিযোগ জানিয়েছিলেন মাল্টি স্টাস্কিং স্টাফদের একাংশ। সেই ই-মেইলে হেরিটেজ ওয়াকের টিকিট কালোবাজারির অভিযোগও ছিল। কালোবাজারির অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে বলে তখনই জানিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ।
advertisement
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, বোলপুর শান্তিনিকেতনের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলি ভ্রমণের জন্য হেরিটেজ ওয়াক ক্রমশ জনপ্রিয় হচ্ছে। সেই কারণে প্রতিষ্ঠানকে কালিমালিপ্ত করতে কেউ বা কারা কালোবাজারির মিথ্যা অভিযোগ ছড়াচ্ছেন। বিবৃতিতে বলা হয়েছে, হেরিটেজ ওয়াকের টিকিট প্রথম থেকেই শুধুমাত্র রবীন্দ্র ভবনের নির্দিষ্ট কাউন্টার থেকেই দেওয়া হয়। কোনও এজেন্সি বা ব্যক্তির মাধ্যমে টিকিট বিক্রির ব্যবস্থা নেই।
advertisement
কেউ যদি অন্য কোনও উপায়ে টিকিট সংগ্রহ করেন, তার দায় বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনও ভাবেই নেবে না বলেও পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি পর্যটকদের সুবিধার জন্য এবং দীর্ঘক্ষণ যাতে লাইনে দাঁড়িয়ে না থাকতে হয় সেই কারণে আগামী কয়েক মাসের মধ্যে অনলাইনে টিকিট বুকিং চালুর কথাও বলা হয়েছে। বাড়তে পারে হেরিটেজ ওয়াকের দিনও।(ছবি ও তথ্য: সৌভিক রায়)








