advertisement

AAP removes Raghav Chadha as Deputy Leader: রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরিয়ে দিল AAP, বক্তব্যে রাখার সময় না দেওয়ার আবেদন

Last Updated:

AAP removes Raghav Chadha as Deputy Leader: আম আদমি পার্টি (AAP) রাজ্যসভায় বড় সিদ্ধান্ত নিয়ে রাঘব চাড্ডাকে সরিয়ে দিয়েছে। একই সঙ্গে সংসদে তাঁকে দলের কোটা থেকে কথা বলার সময় না দেওয়ার জন্য রাজ্যসভা সচিবালয়কে অনুরোধ জানানো হয়েছে।

রাঘব চাড্ডা
রাঘব চাড্ডা
নয়াদিল্লি: আম আদমি পার্টি (AAP) রাজ্যসভায় বড় সাংগঠনিক পরিবর্তন করেছে। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে রাজ্যসভা সচিবালয়কে জানিয়ে দেওয়া হয়েছে রাঘব চাড্ডা-কে আর দলের উপনেতা হিসেবে রাখা হবে না। পাশাপাশি, তাঁকে আর দলের পক্ষ থেকে সংসদে বক্তব্য রাখার সময় না দেওয়ার আবেদনও জানানো হয়েছে।
সূত্রের খবর, এই পদে তাঁর পরিবর্তে পাঞ্জাবের সাংসদ অশোক মিত্তল-কে দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও এই সিদ্ধান্তের পিছনে নির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি দল, তবে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। দলের অভ্যন্তরে নেতৃত্ব নিয়ে মতপার্থক্য বা কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবে এই পদক্ষেপকে দেখা হচ্ছে।
advertisement
advertisement
আরও জানা যাচ্ছে, গত কয়েক মাসে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে চাড্ডার দূরত্ব বেড়েছিল এবং তিনি গুরুত্বপূর্ণ বৈঠকেও অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ। এই সিদ্ধান্তের ফলে রাজ্যসভায় AAP-এর সাংসদদের ভূমিকা ও কৌশলে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
AAP removes Raghav Chadha as Deputy Leader: রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরিয়ে দিল AAP, বক্তব্যে রাখার সময় না দেওয়ার আবেদন
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement