TRENDING:

Birbhum News: ন্যায্য মূল্যের ধান বিক্রিতে কারচুপি! হুলুস্থুল কান্ড বোলপুরে

Last Updated:

রাজ্য সরকারের নির্দেশ থাকলেও সরকারি মূল্যে ধান কেনার ক্ষেত্রে কারচুপির অভিযোগ উঠল বোলপুরের কিষাণ মান্ডিতে। বোলপুরের শ্রীনিকেতন শান্তিনিকেতন এলাকায় যে কিষাণ মান্ডি রয়েছে সেখানে সোমবার এমন গুরুতর অভিযোগ তোলেন ধান বিক্রি করতে আসা চাষীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : রাজ্য সরকারের নির্দেশ থাকলেও সরকারি মূল্যে ধান কেনার ক্ষেত্রে কারচুপির অভিযোগ উঠল বোলপুরের কিষাণ মান্ডিতে। বোলপুরের শ্রীনিকেতন শান্তিনিকেতন এলাকায় যে কিষাণ মান্ডি রয়েছে সেখানে সোমবার এমন গুরুতর অভিযোগ তোলেন ধান বিক্রি করতে আসা চাষীরা। তাদের তরফ থেকে অভিযোগ করা হয়, ধান ওজন করার জন্য যে সরকারি মেশিন রয়েছে সেই মেশিনে ধান ওজন না করে মিল মালিকের তরফ থেকে একটি মেশিন আনা হয়েছে এবং তাতে ধান ওজন করে চাষীদের থেকে ধান কেনা হচ্ছে।
advertisement

ধান বিক্রি করতে আসা চাষী জাকির মল্লিক জানিয়েছেন, এই কিষাণমন্ডিতে ওজন করার জন্য যে সরকারি মেশিন রয়েছে সেই সরকারি মেশিনে মিল মালিকের তরফ থেকে ধান ওজন করা হচ্ছে না। পরিবর্তে ওজন করা হচ্ছে তারা যে মেশিন এনেছেন সেই মেশিনে। সরকারি মেশিনে ওজন না করে মিলের তরফ থেকে যে মেশিন আনা হয়েছে তাতে ওজন করার পর দেখা যাচ্ছে চাষীদের প্রতি কুইন্টালে নয় কেজি করে ধান বেশি দিতে হচ্ছে।

advertisement

আরও পড়ুনঃ কেন লকডাউনে বন্ধ হওয়া সব ট্রেন এখনও চালু হল না! মুখ খুললেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার

তাদের অভিযোগ, দিনের বেলায় এইভাবে চাষীদের থেকে ধান চুরি করছেন মিল মালিকরা। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে চাষিরা উত্তেজিত হয়ে কিষাণ মান্ডিতে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান। এর পাশাপাশি তাদের তরফ থেকে দাবি করা হয়, কিষাণ মান্ডিতে যে সরকারিভাবে ওজন করার মেশিন রয়েছে সেই মেশিনেই ওজন করে মিল মালিকদের ধান নিতে হবে।

advertisement

View More

আরও পড়ুনঃ যুগ যুগ আগে আদিবাসীরা কোন কোন জিনিসপত্র ব্যবহার করতেন? দেখা মিলবে এই জায়গায়

এইভাবে ধান কেনার ক্ষেত্রে কারচুপি করার অভিযোগ তোলা হয় মহাবীর রাইস মিলের বিরুদ্ধে। যদিও ওই রাইস মিলের কর্মচারী ভবানী প্রসন্ন অধিকারী জানিয়েছেন, কিষাণ মান্ডিতে যে ওজন করার মেশিন রয়েছে সেটি খারাপ। তারা যে মেশিনটি এনেছেন সেটি ঠিক। তারা সরকারি নিয়ম মেনেই ধান কিনছেন এবং ধানের গুণগত মান অনুযায়ী চাষীদের কাছ থেকে বাড়তি ধার নেওয়া হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকার অভাবে ফিরতে হচ্ছিল খালি হাতে, খুদেদের শখ মেটাতে উদয় থানার বড়বাবু!
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: ন্যায্য মূল্যের ধান বিক্রিতে কারচুপি! হুলুস্থুল কান্ড বোলপুরে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল