সিনেমার নায়িকাদের এই ওভারসাইজড কোট পড়তে দেখা যায়।এই কোট কিনতে গিয়ে দাম শুনলেই ক্রেতাদের কোট কেনার ইচ্ছে কমে যায়।কারণ দুই থেকে আড়াই হাজার টাকার নীচে মেলে না এই কোট। কালচিনির হ্যামিল্টনগঞ্জ এলাকায় উত্তরপ্রদেশ থেকে এসেছেন এক ব্যবসায়ী। তাঁর নাম মহম্মদ নবাব। এই প্রথমবার মহিলাদের শীতের কোট ও ওভারসাইজড কোটের সম্ভার নিয়ে তিনি এসেছেন। ২০০ টাকা থেকে শুরু হয়েছে কোট।ওভারসাইজড কোট মিলছে মাত্র ৩৫০ টাকায়।
advertisement
আরও পড়ুন- বিয়ের আংটি খুলে ফেলেছেন অভিষেক! ঐশ্বর্যর সঙ্গে কি পাকাপাকি ভাবে সংসার ভাঙছেন অমিতাভ পুত্র?
আরও পড়ুন- সম্পূর্ণ ‘নগ্ন’ অ্যানিমাল রণবীর! সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভাইরাল ক্লিপ, দেখেছেন কি?
মহম্মদ নবাব জানান, ‘ওভারসাইজড কোট এখন চলছে। যুবতীদের সবচাইতে পছন্দ এই কোট। এই কোট ঢিলেঢালা হয়ে থাকে। অথচ পড়লে শীতের হাত থেকে রক্ষা পাওয়া যায়। আমি সকল ক্রেতাদের কথা মাথায় রেখে এই কোট তৈরি করেছি।’
এই ওভারসাইজড কোটের দাম শপিংমল গুলিতে আকাশ ছোঁয়া। তবে সব ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখে হ্যামিল্টনগঞ্জে ৩৫০ টাকায় বিক্রি করা হচ্ছে কোটটি।এই কোট কিনতে ভিড় হচ্ছে হ্যামিল্টনগঞ্জে মহম্মদ নবাবের দোকানে। বিশেষ করে এই কোটের নেক ডিজাইনে বিভিন্নতা লক্ষ্য করা যায়।এবছর লাল,কালো,সাদা রঙের ওভারসাইজড কোটের চল বেশি দেখা যাচ্ছে বলে ব্যবসায়ী সূত্রে খবর।
Annanya Dey





